home top banner

স্বাস্থ্য টিপ

দীর্ঘ ভ্রমণে অসুস্থতা?
২৬ অক্টোবর, ১৩
Tagged In:  travel sickness  
  Viewed#:   205

বিমানে বা বাস, ট্রেনে অনেকেই দীর্ঘ সময় ধরে ভ্রমণ করেন। এই সময়ে আসনের সামনে স্বল্প জায়গায় পা ভাঁজ করে অনড় হয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এ থেকে একটা গুরুতর সমস্যা হতে পারে, যার নাম ডিভিটি বা ডিপ ভেইন থ্রম্বসিস। প্রতি ছয় হাজার ভ্রমণ কারীর (চার ঘণ্টার বেশি ভ্রমণকালে) মধ্যে একজনের এই সমস্যা দেখা দিতে পারে। বিমান যাত্রায় এই ঝুঁকি সবচেয়ে বেশি, যেখানে দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকা এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

কাদের হয়কেন হয়?
১. বিমান, বাস বা ট্রেনে দীর্ঘ ভ্রমণ (চার ঘণ্টার বেশি), একটানা দীর্ঘ সময় পা ভাঁজ করে অনড় বসে থাকা। পূর্বে রক্ত জমাট বাঁধার ইতিহাস বা নিকট-অতীতে দীর্ঘ সময় ধরে শল্যচিকিৎসা হয়ে থাকলে এই ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।
২. কোনো রোগ বা আঘাতের কারণে যদি দীর্ঘদিন অচল থাকতে হয়। যেমন: ফ্র্যাকচার বা স্ট্রোকের রোগী।
৩. শিরার প্রদাহ, জরাগ্রস্ত রোগী, ৬০ বা এর বেশি বয়সে ঝুঁকি বেশি, গর্ভাবস্থা, স্থূলতা, ধূমপান, ইসট্রোজেনযুক্ত ওষুধ।

ভ্রমণে সতর্কতা:
দীর্ঘ ভ্রমণকালে বিশেষ করে বিমানে পায়ের ব্যায়াম করবেন, যাতে পায়ের শিরায় রক্ত চলাচল ঠিক থাকে। বসা অবস্থায় ৩০ মিনিট পরপর বারবার পা ভাঁজ এবং পা সোজা করুন। আঙুল এবং পায়ের পাতা দিয়ে মেঝে বা পা-দানিতে কিছুক্ষণ পরপর চাপ দিন। পায়ের গোড়ালি ঘুরিয়ে এবং আঙুল নেড়ে পা সচল রাখুন।
- কিছুক্ষণ পরপর পা আসন বরাবর উঁচু করে কয়েক সেকেন্ড ধরে রাখুন।
- ঘণ্টায় একবার যানবাহনের ভেতরই এবং বিরতিতে অবশ্যই নেমে একটু হেঁটে নেবেন।
- পানিস্বল্পতা এড়াতে প্রচুর পানি এবং অ্যালকোহলমুক্ত ও ক্যাফেইনমুক্ত পানীয় পান করুন, ধূমপান পরিহার করুন।
- ঘুমের ওষুধ খাবেন না, এটি শারীরিক সচলতা কমিয়ে দেয়।
- আঁটোসাঁটো পোশাক বা মোজা পরবেন না, ভ্রমণকালীন ইলাসটিক স্টকিং ব্যবহার করতে পারেন।
- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে ওষুধ সেবন করতে পারেন।


সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জিভে জল আনা জলপাই
Previous Health Tips: প্রশ্ন: মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হয়?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')