home top banner

স্বাস্থ্য টিপ

পেট হবে মেদহীন
১৬ সেপ্টেম্বর, ১৩
Tagged In:  reduce belly fat  
  Viewed#:   4496

পেটের মেদ কমাতে নিয়মিত ব্যায়াম করে যাচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত ফল না পেয়ে চিন্তিত? হয়তো আপনি কিছু মিস করছেন...জেনে নিন কয়েকটি সহজ টিপস পেটের মেদ কমাতে দারুণ কাজে দেবে।

সহজ দিয়ে শুরু
শুরু করুন সহজ ভাবে – প্রথমে সিদ্ধান্ত নিন আপনি আসলে পেটের মেদ কমাতে চান। এরপরই সারাদিনের জন্য কঠিন কঠিন ব্যায়াম করতে শুরু করবেন না। হালকা হাঁটা, দুই- চার বার বুকডন দিয়েই শুরু করুন মেদ কমানোর মিশন।

ওয়ার্ম আপ
আমরা অনেকেই আছি ব্যায়াম করার আগে ওয়ার্ম আপ করার সময় দিতে কার্পণ্য করি। কারণ আমাদের ধারণা এই সময়টা শুধু শুধু নষ্ট হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে, ওয়ার্মআপপের মাধ্যমে আমাদের শরীরের পেশীগুলো ব্যায়াম করার উপযোগী হয়। আর সঠিক ওয়ার্মআপ করলে ব্যায়ামের সময় আঘাত(ইনজুরি) থেকে রক্ষা করে। ওয়ার্মআপ করতে আমরা হাঁটতে পারি। অথবা বসে সামনে ঝুঁকে হাত দিয়ে পায়ের আঙ্গুল স্পর্শ করতে পারি।

শ্বাস
আমাদের শরীরের পেশীগুলোর পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে চাইলে মনে রাখুন এজন্য গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিজেন। গভীরভাবে শ্বাস নিন। বিশেষ করে যখন আপনার চারপাশে থাকে অনেক সবুজ গাছ...

মনোযোগ
ব্যায়াম করার সময় শুধুমাত্র আপনার পেশী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করেন, তাহলে কিন্তু আপনি  ভুল করছেন। এক্ষেত্রে আমাদের মনোনিবেশ করাও খুব গুরুত্বপূর্ণ। শরীরচর্চা করার সময় টিভি দেখার পরিবর্তে ব্যায়ামে মনোযোগ দিন।

গাছ
শক্তিশালী অ্যাবস ও ভারসাম্য বাড়ানোর জন্য আপনি গাছের মতো একপায়ে দাঁড়াতে পারেন। যখন একপায়ে দাঁড়াবেন আপনার হাত মাথার ওপরে সোজা করে রাখুন।

পর্যাপ্ত বিশ্রাম
সুঠাম দেহ ও মেদহীন পেট পেতে হলে আমাদের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। শুধুমাত্র কাজ করা, ব্যায়াম করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ফিগার পেতে সাহায্য করবে না বরং বিশ্রামের সময়ই পেশী মজবুত ও সুগঠিত হয়।

ধীরে ধীরে
দ্রুত ব্যায়ামের চেয়ে ধীর গতির ব্যায়ামেই আমাদের চর্বি দ্রুত কমে। তাই ব্যায়াম করার সময় প্রতিটি পদক্ষেপ ধীরে ধীরে করুন।

যোগব্যায়াম
জিমে যেতে চান না?  তাহলে ঘরেই যোগব্যায়াম করার চেষ্টা করুন। অধিকাংশ যোগব্যায়ামের চমৎকার অঙ্গ ভঙ্গি আমাদের শরীরের সঙ্গে সঙ্গে মনও নিয়ন্ত্রণে রাখে। যার ফলে আমরা মানসিক চাপমুক্ত থাকতে পারি।

ওজন
খুব ভালো হয় যদি আমরা নিজেদের ওজন কমানোকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারি। যেমন নির্দিষ্ট ৭ দিন সময়ের মধ্যে মাত্র এক পাউন্ড ওজন কমাবেন সেভাবে চেষ্টা করুন। আর সপ্তাহ শেষে ওজন চেক করে নিন। যখন আপনি কাঙিক্ষত ফলাফল পাবেন। তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। এভাবেই ধীরে ধীরে শরীরের সব বাড়তি ওজন দূর হবে।

কী খাচ্ছেন
স্লিম ফিগার, মেদহীন পেট চাইলে খাবারে বিষয়ে অবশ্যই সর্তক হতে হবে। প্রতিদিনের খাবারে যেমন অতিরিক্ত তেল, মশলা, লাল মাংস, ফার্স্টফুড, রিচফুড রাখা যাবে না, তেমন প্রচুর পানি পান, তাজা ফল ও সবজি, কম চর্বির দুধ ও দুগ্ধজাত খাবার প্রতিদিন খেতে হবে।

নিয়মিত ব্যায়াম এবং সঠিক ডায়েটের মাধ্যমেই আমরা পেতে পারি স্বপ্নের কাঙ্ক্ষিত মেদহীন পেট।


সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: আধুনিক পদ্ধতি ছাড়া প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ
Previous Health Tips: ফুসফুসের জীবাণুজনিত সংক্রমণ

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')