home top banner

স্বাস্থ্য টিপ

ইফতারে ছোলার অনন্য উপকারিতা
০৩ জুলাই, ১৪
Tagged In:  chic-peas  
  Viewed#:   114

chic-peas

যুগে যুগে রমজানের সময়ে ইফতারের টেবিলে সবচাইতে পরিচিত খাবারটি হচ্ছে ছোলা ভুনা। রমজানের বাইরেও বিকালের নাস্তায় ছোলা-মুড়ি নিশ্চয়ই খেয়েছেন? এখন প্রশ্নটা হচ্ছে, কেন খান এই ছোলা? কেবলই কি স্বাদের জন্য? তবে জেনে রাখুন, যতটা না স্বাদ তারচাইতে অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা মেলে এই ছোলা থেকে। আসুন, আজ জানি প্রিয় ছোলার অসাধারণ কিছু উপকারিতা।


ছোলা বা বুটকে বলা হয় দানাদার শক্তিশালী খাদ্যশস্য। অর্থাৎ প্রতিদিন সামান্য পরিমাণে (প্রায় ৫০ গ্রাম) ছোলা খেলে মাছ-গোশত ইত্যাদি ঘাটতি পূরণ হয়। অনেকে বলে থাকেন, ছোলা খাও আর ব্যয়াম কর। মজার ব্যাপার হলো ছোলায় আমিষ বা প্রোটিনের পরিমাণ মাংস, মাছ বা ডিমের আমিষের পরিমাণের প্রায় সমান।

পুষ্টিমান
প্রতি ১০০ গ্রাম ছোলায় আমিষ আছে প্রায় ১৮ গ্রাম। কার্বোহাইড্রেট আছে প্রায় ৬৫ গ্রাম। আর ফ্যাট আছে প্রায় ৫ গ্রাম। ছোলায় আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ। প্রতি ১০০ গ্রাম ছোলায় রয়েছে প্রায় ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম। ভিটামিন ‘এ' আছে প্রায় ১৯২ মাইক্রোগ্রাম। প্রচুর পরিমাণে আছে ভিটামিন বি-১ ও বি-২। আছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস।

গুণাগুণ
- ছোলার শর্করার গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম, যা শরীরে প্রবেশ করলে অস্থির ভাব দূর হয়।
- ছোলা খাওয়ার পর বেশ অল্প সময়েই হজম হয়।
- এর শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে চলে যায় না। অতএব, ছোলা ডায়াবেটিকস রোগীর জন্য খুবই উপকারী খাবার।
- ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুয়েটেড ফ্যাট, যা শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়।
- ছোলার অাঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে। নিয়মিত ছোলা খেলে আর নিয়মমত পায়খানা হলে খাদ্যনালীতে ক্ষতিকর জীবাণু থাকতে পারে না। ফলে খাদ্যনালীর ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে না বলা যায়।
- এর অাঁশ রক্তের চর্বি কমায়।
- ছোলা দীর্ঘক্ষণ ধরে শক্তির যোগান দেয় শরীরে। জানা গেছে, প্রতি ১০০ গ্রাম ছোলা থেকে প্রায় ৩৮০ ক্যালরি শক্তি পাওয়া যায়।

কীভাবে খাবেন?
- ছোলা ডাল হিসেবে রান্না করে খাওয়া যায়। মাংসের সঙ্গেও খাওয়া যায় ছোলা। ছোলার ডালের হালুয়া বেশ মজাদার বা মুখরোচক খাবার। এটি খেলে শিশুর বাড়ন্ত শক্তির যোগান হয় সহজেই।
- ছোলা ভেজে খাওয়া যায়। সেদ্ধ করেও খাওয়া যায়। তবে তেল-মসলা দিয়ে খাওয়ার চেয়ে তা ভিজিয়ে কাঁচা চিবিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়। দেশী-বিদেশী সব ছোলাই উপকারী।

সূত্র - ওয়েবসাইট 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: মাত্র ১ মাসে চুল পড়া কমাবে এই ছোট্ট গোপন ফর্মুলা!
Previous Health Tips: কোমর ব্যথা বা ব্যাকপেইন

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')