home top banner

স্বাস্থ্য টিপ

গর্ভাবস্থায় সাজুন সাবধানে
২০ মে, ১৪
Tagged In:  pregnancy care  pregnancy step  
  Viewed#:   200

pg_pregnancy_careমহিলারা সাজবেন না তাও কি কখনও হয়? বিভিন্ন ধরনের ক্রিম, ফাউন্ডেশন, লিপস্টিক তাদের নিত্যসঙ্গী৷ ক্রিমের মধ্যে আজকাম আবার বিভিন্ন ধরন রয়েছে৷ অ্যান্টি এজিং ক্রিম, ব্রণ তাড়ানোর ক্রিম, ফর্সা হওয়ার ক্রিম ইত্যাদি৷ গর্ভাবস্তায়ও মহিলারা বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করে থাকেন৷ কিন্তু আপনি জানেন কি গর্ভবস্থায় এই কসমেটিক্সের ব্যবহার আপনার সন্তানের উপর কি প্রভাব ফেলে? একটি সমীক্ষায় দেখা গেছে, একজন মহিলা প্রতিদিন ১২ ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকে৷ তবে গর্ভবস্থায় কিছু ধরনের প্রসাধনী এড়িয়ে চলাই ভালো৷ যদিও চিকিৎসকেরা এই ধরনের কোন পরামর্শ দেন না৷ গবেষণায় দেখা গেছে, রেটিনয়েডস, লেড, পারাবেনস বর্তমান প্রসাধনী ব্যবহার করলে দেহে হরমোনের পরিবর্তন দেখা যায় এবং এতে গর্ভজাত সন্তান বিকলাঙ্গ বা মানসিক ভারসাম্য হীন হতে পারে৷


•পারাবেনস নামক উপাদানটি প্রায় সবধরন্র প্রসাধনীতেই থাকে যেমন, লোশন, ক্রিম, টোনার, ফাউন্ডেশন৷ প্রসাধনীর গায়ে এই নামের উল্লেখ থাকলে এটি ব্যবহার না করাই ভালো৷
•স্যালিসিলিক অ্যাসিড মূলত ব্রণ দহর করার ক্রিম, অ্যান্টি এজিং ক্রিমে ব্যবহার হয়ে থাকে যা মূলত মুখ পরিষ্কার করতে সাহায্য করে৷ অ্যাসপ্রিনে যেহেতু স্যালিসিত অ্যাসিড আছে তাই এটি ত্যাগ করাই ভালো৷ অতিরিক্ত অ্যাসপ্রিন ব্যবহার করলে বড় ধরনের সমস্যা হতে পারে৷
•রেটিলন হলো একধরনের ভিটামিন এ যা বলিরেখা ও ব্রণ দূর করে ত্বকের কোলাজেনের সমতা বজায় রাখে৷ তবে অতিরিক্ত ভিটামিন এ সন্তানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে৷ তাই গর্ভাবস্থায় ভিটামিন এ যুক্ত ক্রিম ব্যবহার করবেন না৷
•প্যাথালেটস ব্যবহার হয় নেইলপলিশ তৈরিতে৷ এছাড়াও এটি পারফিউম, বডি স্প্রে ও হেয়ার স্প্রেতেও ব্যবহার করা হয়৷ ২০০৫ সালের একটি পরীক্ষাতে দেখা গেছে প্যাথালেটস যারা বেশি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে গর্ভজাত জিনের ক্ষতিকর পরিবর্তন হয়৷
•গর্ভাবস্থায় এমন কোনো প্রসাধনী ব্যবহার করা উচিত না যা ত্বক দ্রুত শুষে নিতে পারে এবং রক্তের সঙ্গে মিশে যায়৷ তাই গর্ভাবস্থায় হেয়ার রিমুভালো ক্রিম, পারফিউম ব্যবহার করা উচিত নয়৷ অনেকেরই গায়ে প্রচুর অবাঞ্ছিত লোম থাকে৷ তারা নিরাপদ থাকতে চাইলে ওয়াক্সিং করিয়ে নিতে পারেন৷
•দাঁত সাদা রাখতে এখন প্রচুর টুথ পেস্টে পেরোক্সাইড ব্যবহার করা হয়ে থাকে৷ এটি একটি ব্লিচিং পদ্ধতি তাই এটি ত্যাগ করা উচিত৷ তবে হোয়াইটেনিং টুথপেস্ট  গর্ভজাত সন্তানের উপর কি প্রভাব পরে তা চিকিৎকেরা বলতে না পরলেও গর্ভাবস্থায় এটি পরিহারের পরামর্শ দিয়েছেন৷
•সানস্ক্রিন লোশনে অক্সিবেনজোন থাকে৷ একটি পরীক্ষায় দেখা গেছে অক্সিবেনজোন যুক্ত সানস্ক্রিন যারা ব্যবহার করে থাকেন তাদের সন্তানের ওজন কম হতে পারে৷ এছাড়াও ওই উপাদান হরমোনকে অনেকবেশি সংবেদনশীল বানাতে পারে৷ তাই সানস্ক্রিন ব্যবহার না করে গা ঢাক জামা পরুন৷ এথবা সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত বাইরে যাওয়া ত্যাগ করুন৷ তবে সানস্ক্রিন ব্যবহার করতে হলে জিঙ্ক অক্সাইড বা টাইটেনিয়াম ডাইঅক্সাইড যুক্ত সানস্ক্রিন লোসন ব্যবহার করুন৷ এটি সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করবে এবং এটি রক্তে মিশবে না৷
•লিপস্টিক তৈরিতে লেড বা শিসা ব্যবহার করা হয়৷ সম্প্রতি এক পরীক্ষায় দেখা গেছে, শিসার ফলে ক্যানসার বা শিশু বিকলাঙ্গ হতে পারে৷ নামী কোম্পানীর লিপস্টিকেও শিসা পাওয়া গেছে৷
•গর্ভাবস্থায় প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত৷ তাই বলে সমস্ত প্রোডাক্টেই যে খারাপ উপাদান থাকে তা নয়৷ তবে সবচেয়ে ভালো উপায় যদি প্রকৃতিক উপাদান সমৃদ্ধি প্রোডাক্ট ব্যবহার করা যায়৷

গর্ভবস্থায় সময় হরমোনের পরিবর্তন হয় তাইমুখে ব্রণ ওঠে৷ সেসময় অ্যাকুটেন, রেটিন-এ ও টেট্রাসাইক্লিন ব্যবহারে সিসুর জন্মগত সমস্যা দেখা দিতে পারে৷ তাই ওই সময় কোন ওষুধ না খেয়ে নিমপাতা, হলুদ বাটা লাগাতে পারেন৷ অনেক সময় গর্ভাবস্থায় মহিলারা অ্যান্টি এজিং ক্রিম পেটে মেখে থাকেন৷ এমন না করাই ভালো৷ এক্ষেত্রে অলিভ ওয়েল ম্যাসাজ করুন৷ এসময় চুলে হাইলাইটস করবেন না৷ এছাড়াও প্রতিদিন ভিটামিন বি কমপ্লেক্স খেতে পারেন৷

সূত্র - নুতনবার্তা 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: যে খেলনাগুলো শিশুদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলে!
Previous Health Tips: শরীরের শেপ ঠিক রাখতে

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')