home top banner

স্বাস্থ্য টিপ

যৌন স্বাস্থ্য রক্ষায় যে বিষয়গুলো সকলের জানা উচিত
১৩ এপ্রিল, ১৪
Tagged In:  sexual health  sexual well-being  
  Viewed#:   1883

healthbenefitsofsexআমাদের দেশের অধিকাংশ মানুষই যৌন স্বাস্থ্যের ব্যাপারে একেবারেই সচেতন নন। অন্যান্য শারীরিক সমস্যায় সবার সাথে আলোচনা কিংবা ডাক্তারের কাছে গেলেও যৌন স্বাস্থ্যের সমস্যায় তারা সহজে কারো সাথে আলাপ করেন না। কিন্তু সুখী দাম্পত্য জীবনের জন্য দরকার সুখী ও স্বাস্থ্যকর যৌন জীবন। যৌন স্বাস্থ্য ভালো থাকলে দাম্পত্য জীবন হয় সুখী ও সুন্দর। আর তাই যৌন স্বাস্থ্যের যত্ন নেয়া উচিত সবারই। যৌন স্বাস্থ্য ভালো রাখার আছে কিছু বিশেষ উপায়। আসুন জেনে নেয়া যাক যৌন স্বাস্থ্য ভালো রাখার ৫টি উপায় সম্পর্কে।


পুষ্টিকর খাবার খাওয়া
সুস্থ যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজন শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান। কিছু বিশেষ খাবার আছে যেগুলো যৌন স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে। তাই পালং শাক, ব্রকলি, লেটুস, ফুলকপি, বাঁধাকপি, চিনি ছাড়া চা, রঙিন ফল, ডিম, বাদাম ও বিভিন্ন বীজ, তৈলাক্ত মাছ ও ডার্ক চকলেট নিয়মিত খাবার তালিকায় রাখুন।

ব্যায়াম করা
যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট এক টানা হাঁটার চেষ্টা করুন। এছাড়াও দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার ও অন্য যে কোনো ব্যায়াম যেগুলো ক্যালোরি ক্ষয় করে সেগুলো সবই যৌন স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত ব্যায়াম করলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং লিবিডো বৃদ্ধি পায় যা যৌন স্বাস্থ্যের জন্য জরুরী।

পরিচ্ছন্নতা
সুস্থ যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজন পরিচ্ছন্নতা। সঙ্গীর সাথে শারীরিক মিলনের পর পরিচ্ছন্নতা খুবই জরুরি। নাহলে যৌনাঙ্গে নানান রকমের ইনফেকশন হয়ে যেতে পারে। তবে গোসল করার সময় অবশ্যই যৌনাঙ্গে সাবান ব্যবহার করা উচিত না। সাবান এর বদলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন পরিচ্ছন্নতার জন্য। আজকাল বেশ ভালো কিছু

প্রচুর পানি খাওয়া
যৌন স্বাস্থ্য রক্ষা করার জন্য প্রয়োজন প্রচুর পানি পান। শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি উপস্থিত না থাকলে নানান রকমের সমস্যা দেখা দেয় শরীরে। তার মধ্যে একটি হলো লিবিডো কমে যাওয়া। তাই সুস্থ যৌন স্বাস্থ্যের জন্য দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন।

ধূমপান ও মদ্যপান ত্যাগ করুন
ধূমপান ও মদ্যপান লিবিডো কমিয়ে দেয়। ফলে যৌন স্বাস্থ্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। নিকোটিন রক্ত জমাট বাধিয়ে ফেলে এবং রক্তচলাচল কমিয়ে দেয়। ফলে শারীরিক মিলনের সময় শরীরে স্বাভাবিক ভাবে রক্ত চলাচল হয় না এবং যৌন স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে।

সূত্র - প্রিয়.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: গরমে উপকারী শরবত কিভাবে তৈরী করবেন!
Previous Health Tips: আদা-চা পানের পাঁচ উপকারিতা

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')