home top banner

স্বাস্থ্য টিপ

সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাইলে ছয়টি পরামর্শ মেনে চলুন -
২৬ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  good health  
  Viewed#:   591   Comments#:   1

good-mornignআপনি হয়তো মনে করতে পারেন সকালে তাড়াতাড়ি ওঠা শুধুই নিয়ম রক্ষার মাধ্যমেই সম্ভব। কিন্তু বাস্তবে এটা শুরু করতে গেলেই আপনি দেখবেন ব্যাপারটা মোটেও ততোটা সহজ নয়। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, আপনার শরীরের সম্পূর্ণ ব্যবস্থাটাই দেরি করে ঘুমানোর জন্য তৈরি হয়ে যায়। যখন আপনি এতে পরিবর্তন আনতে চান, তখন বহু সমস্যা পথরোধ করে। তবে এগুলোকে অতিক্রম করা অসম্ভব নয়। মর্গেনস্টার্নের পরামর্শ অনুসারে বিজনেস ইনসাইডার প্রকাশিত সকালে তাড়াতাড়ি উঠার এ ছয়টি পরামর্শ মেনে চললেই এ সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন।

১. মানসিকতার পরিবর্তন করুন
ঘুমাতে যাওয়ার বিষয়ে বহু মানুষই ইতস্তত করেন। কারণ তারা আরো কাজ করতে চান। দিন থেকেই তাদের মনে উদ্বেগ বাসা বাঁধে। কিন্তু এ সমস্যার সমাধান করতে হবে একটু ভিন্নভাবে। সেটা হল, ঘুমকে আগামীকালের শুরু হিসেবে বিবেচনা করুন। এর ফলে ঘুম সম্পর্কে আপনার মনোভাব পরিবর্তন হবে। ঘুমকে দিনের জন্য ব্যাটারি চার্জ করার মতো বিষয় হিসেবে বিবেচনা করুন।

২. ঘুমের সময় ঠিক করুন
আমাদের অনেকেই ঘুমবিমুখ এবং প্রায়ই নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টাখানেক সময় দেরিতে ঘুমাতে যাই। এর একমাত্র সফল সমাধান হলো তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। তারপর যতোক্ষণ ঘুমাতে পারেন সেখান থেকে উল্টোদিক দিয়ে হিসাব করে নির্ণয় করুন আপনার ঘুমের চাহিদা। এরপর সেই অনুযায়ী ঘুমের সময় নির্ধারণ করুন।

৩. রাতের অন্য কাজগুলো সমন্বয় করুন
রাতের খাওয়া ও পড়ার মতো কাজগুলো পুনর্বিন্যাস করুন। আপনি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজ সে সময় অনুযায়ী শেষ না করেন, তাহলে বিষয়টা বাস্তবসম্মত হবে না। তাই নতুন সময়সূচি অনুযায়ী সব কাজ শেষ করলেই আপনার সময়মতো ঘুম আসবে। এছাড়া রাতের খাওয়া খেতে হবে ঘুমানোর কমপক্ষে দুই থেকে তিন ঘণ্টা আগে।

৪. সকালের কাজের প্রস্তুতি নিন
সকালের কাজগুলো অনেক সময় ক্লান্তিকর হয়ে ওঠে। এ কারণে আগেই আপনার সকালের কাজগুলোর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সকালে ব্যায়াম করতে চাইলে সেজন্য জিমের পোশাকগুলো ঠিক করে রাখুন, তাড়াতাড়ি অফিসে যেতে হলে জুতা-মোজাসহ সব পোশাক রেডি রাখুন, খাবারের পরিকল্পনা করে রাখুন।

৫. ইলেক্ট্রনিক্স যন্ত্র বন্ধ রাখুন
ঘুমাতে যাওয়ার কমপক্ষে ৯০ মিনিট আগে আপনার ইলেক্ট্রনিক্স যন্ত্রগুলোর প্লাগ খুলে দিন। টিভি দেখা, ইমেইল চেক করা, ই-রিডারে পড়াশোনা করা বা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করা বন্ধ করুন। এসব উদ্দীপনামূলক কাজের বদলে ঘুমানোর আগে আপনাকে শিথিল কাজ করতে হবে। ঘুমানোর আগে যেসব কাজ করতে পারেন তার মধ্যে রয়েছে গান শোনা, ছবি আঁকা বা আগামীকালের জন্য খাবার তৈরি করা।

৬. ঘুমানোর আগের রুটিন তৈরি করুন
নিশ্চিন্তে ঘুমাতে যাওয়ার জন্য ঘুমানোর আগের একটি রুটিন তৈরি করুন। এর মধ্যে থাকতে পারে সামান্য হাঁটাহাটি, বাসার জানালা-দরজা চেক করা, লাইট, ফ্যান নেভানো ইত্যাদি।

Please Login to comment and favorite this Health Tip

Comments

Hasan Sohan | Feb 27, 2014

এই সময় এত গুলা জিনিস মানা সম্ভ্হব নাহ. র রুটিন বানায়ে ঘুম কোনো দিন সম্ভ্হব নাহ.

Next Health Tips: চুলের যত্নে কিছু ভুল ধারণা
Previous Health Tips: দ্রুত ওজন কমানোর ডায়েট চার্ট

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')