home top banner

স্বাস্থ্য টিপ

রোগ প্রতিরোধে টমেটো
৩০ জানুয়ারী, ১৪
Tagged In:  tomatoes benefits  health benefits of tomatoes  
  Viewed#:   231   Favorites#:   1

tomatoes benefitsটমেটোর স্যুপ কিংবা টমেটো ফ্লেভারের চিপসের ভক্ত অনেকেই। কিন্তু একটি টমেটো খেতে বলা হলে মুখ কুঁচকে না করেন সবাই।
অনেকে রান্নায় টমেটো খেতে পছন্দ করেন। আবার স্বাস্থ্য সচেতন অনেকেই আছেন যারা টমেটো পছন্দ করেন না। কাঁচা বা সালাদ খেতে গেলে টমেটোর সাথে খানিকটা লবন ও অন্যান্য অনেক কিছু মিলিয়ে খেতেই পছন্দ করেন সকলে।
কিন্তু এভাবে লবণ বেশী খাওয়া হয় বলে ডাক্তাররা নিষেধ করে থাকেন। টমেটোর সবচাইতে ভালো উপকারিতা পাওয়া যায় যদি কাঁচা খাওয়া যায়। প্রতিদিন অন্তত ১ টি কাঁচা টমেটো
আপনার দেহকে অনেক শারীরিক সমস্যা থেকে রেহাই দেবে।

রাতকানা রোগ প্রতিরোধে টমেটোঃ
টমেটোতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ। বাচ্চাদের ছোটবেলা থেকে প্রতিদিন ১টি কাঁচা টমেটো খাবার অভ্যাস করলে রাতকানা রোগের হাত থেকে রেহাই পাবে। এছাড়া চোখের দীর্ঘ দৃষ্টি ও ক্ষীণ দৃষ্টির সমস্যাও প্রতিরোধ করে টমেটো।

রক্ত স্বল্পতা ও রক্তের সমস্যা জনিত সমস্যা সমাধানে টমেটোঃ
গবেষণায় দেখা যায় দিনে অন্তত ১ টি টমেটো খেলে তা দেহের ৪০% পর্যন্ত ভিটামিন সি এর অভাব পূরণ করে। টমেটোর ভিটামিন এ, পটাশিয়াম ও আয়রন রক্ত পরিশোধিত করে। এবং টমেটোর ভিটামিনকে রক্ত স্বল্পতা দুর করে ও হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।

হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় টমেটোঃ
টমেটোতে বিদ্যমান ‘লাইকোপেন’ দেহের কোলেস্টোরল কমাতে সহায়তা করে। এবং রক্ত সঞ্চালন ধমনীতে ফ্যাট জমতে বাঁধা দেয়। প্রতিদিন ১ টি টমেটো হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় প্রায় শতকরা ৬০ ভাগ। এবং ওজন কমাতেও অত্যন্ত সহায়ক।

ক্যান্সার প্রতিরোধে টমেটোঃ
টমেটোতে বিদ্যমান প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট ‘লাইকোপেন’ হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমানোর পাশাপাশি ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। সপ্তাহে ৫ টি টমেটো ফুসফুস, পাকস্থলী ও প্রস্ট্রেট ক্যান্সারের ৪০% পর্যন্ত ঝুঁকি কমাতে সাহায্য করে।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: রূপচর্চার সাশ্রয়ী ১১ টি গোপন রহস্য যা সকল মহিলাদের জানা উচিত
Previous Health Tips: চা পানে ত্বক কালো হয়?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')