home top banner

News

৫০ শয্যার হলেও ৩১ শয্যার জনবলও নেইprothom-alo
29 December,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   11

 

পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হয়েছে বছর দেড়েক আগে। বছর খানেক আগে শর্ত সাপেক্ষে মিলেছে প্রশাসনিক অনুমোদন। কিন্তু লোকবলের অভাবে আজও চালু হয়নি ৫০ শয্যার স্বাভাবিক কার্যক্রম।
জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ অনেক বেশি। উন্নত যোগাযোগব্যবস্থা থাকায় এখানে বেড়া ছাড়াও সাঁথিয়া, সুজানগর এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর ও চৌহালী উপজেলার রোগীরা আসে। এ জন্য এটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার দাবির পরিপ্রেক্ষিতে ৫০ শয্যায় উন্নীত করার পদক্ষেপ নেওয়া হয় ২০০৬ সালে। এ জন্য প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নতুন ভবনসহ অবকাঠামো তৈরি করা হয়। সেগুলো স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয় গত বছরের জুনে।
এরপর ওই বছরের ৭ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাওয়া যায় ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন। তবে শর্ত দিয়ে বলা হয়, জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত আগের জনবল দিয়েই কাজ চালাতে হবে। কিন্তু এক বছর পার হলেও জনবল বাড়েনি। বরং বর্তমানে এতে ৩১ শয্যার চেয়েও কম জনবল রয়েছে। ফলে এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৫০ শয্যার কার্যক্রম চালু হওয়া দূরে থাক, ৩১ শয্যার কার্যক্রমই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আবাসিক চিকিৎসক, অ্যানেসথেসিস্ট, জুনিয়র কনসালট্যান্ট, গাইনি, মেডিসিন, সার্জারিসহ চিকিৎসকদের নয়টি পদ রয়েছে। কিন্তু এখানে আছেন মাত্র পাঁচজন।
এ ছাড়া স্বাস্থ্য সহকারীর ছয়টি ও নার্সের একটি পদ শূন্য রয়েছে। ৫০ শয্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২৮ জন চিকিৎসক থাকার কথা। এ ছাড়া নার্স, আয়া, পিয়নসহ অন্য কর্মচারীদের পদও আনুপাতিক হারে বাড়ার কথা। সরেজমিনে দেখা যায়, নতুন ভবনে ১৯ শয্যার একটি ওয়ার্ড, অত্যাধুনিক অস্ত্রোপচার কক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার রয়েছে। কিন্তু লোকবল না থাকায় সেগুলোতে কার্যক্রম চলছে না।
ছোটখাটো অস্ত্রোপচারের জন্যও এখানকার রোগীদের স্থানীয় ক্লিনিক অথবা পাবনা সদরসহ অন্য এলাকার হাসপাতালে যেতে হয়।
সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে আসা নাকালিয়া গ্রামের আব্দুর রহমান বলেন, ‘জরুরিভিত্তিতে আমার স্ত্রীর সিজার করা দরকার। অথচ এ জায়গায় সুন্দর অপারেশন থিয়েটার থাকার পরও সিজারের ব্যবস্থা নাই। বাধ্য হয়া স্ত্রীকে পাবনা নেওয়া লাগত্যাছে।’
বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার বাসিন্দা হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘৫০ শয্যায় উন্নীত হলি নাকি ভালো চিকিৎসা পাওয়া যায়। কিন্তু আমাগরে হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত হলিউ ভালো চিকিৎসা মিলত্যাছে না।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কার্তিক কুমার সাহা বলেন, শর্ত সাপেক্ষে প্রশাসনিক অনুমোদন পাওয়া গেলেও লোকবল পাওয়া যায়নি। ফলে ৫০ শয্যার স্বাভাবিক কার্যক্রম চালু করা যাচ্ছে না। তবে ৫০ শয্যা অনুযায়ী রোগীদের খাদ্যসুবিধা পাওয়া যাচ্ছে। লোকবল বাড়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: সেলিব্রেটি ও ডায়াবেটিস
Previous Health News: চিকিৎসকের নয়টি পদের ছয়টিই শূন্য, ভোগান্তি

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')