home top banner

খবর

স্বামীর নির্যাতনের শিকার হয়ে বাড়ি ছাড়লেন নাইজেলা
১৮ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   120

স্বামীর নির্যাতনের শিকার হয়ে সন্তান-সন্ততি নিয়ে বাড়ি ছেড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ নাইজেলা লসন। তবে তার স্বামী তাকে গলা টিপে ধরার দৃশ্যকে কৌতুকপূর্ণ বলে দাবি করেছেন। খবর বিবিসি ও দ্য টেলিগ্রাফের।

 
লন্ডনের মেফেয়ার রেস্টুরেন্টে গত ৯ জুন নাইজেলার গলা টিপে ধরেন স্বামী ধনকুবের এবং শিল্প সংগ্রাহক চার্লস চাসি। ওইদিন চাসির ৭০তম জন্মদিন ছিল। রেস্টুরেন্টের বাইরে একটি টেবিলে দুজনের মধ্যে কিছু একটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চার্লস নাইজেলার গলা টিপে ধরেন। এই দৃশ্য দ্য সানডে পিপল নামের একটি ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার পর টুইটারসহ সামাজিক গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নাইজেলার মুখপাত্র জানান, রবিবার নাইজেলা তার পশ্চিম লন্ডনের স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে চলে গেছেন। লন্ডনের পুলিশ জানিয়েছে, তারা ছবি দেখেছেন। কিন্তু এখনো কিছু করছেন না। কারণ কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি। একজন প্রত্যক্ষদর্শী জানান, নাইজেলার নাকেও আঘাত করা হয় এবং এটা ছিল ভয়ঙ্কর দৃশ্য। ঘটনার পর নাইজেলা কাঁদতে কাঁদতে রেস্টুরেন্ট ত্যাগ করেন। 
 
 
 
Source : দৈনিক ইত্তেফাক

Please Login to comment and favorite this News
Next Health News: আইসক্রিমের নামে বিষ খাচ্ছে শিশুরা
Previous Health News: Fight pain with these foods

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')