home top banner

News

মানবদেহে বাইপাস সার্জারি: নতুন আশা সৃষ্টি করেছে উট পাখির রক্তনালী
09 January,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   14

জাপানের চিকিতসা বিজ্ঞানীরা উট পাখির রক্তনালী দিয়ে শুকরের দেহে কার্যকর বাইপাস সার্জারি করতে পেরেছেন। একই পদ্ধতিতে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির দেহে সহজেই রক্তনালী প্রতিস্থাপন করা যাবে বলে মনে করছেন চিকিতসা বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন উট পাখির লম্বা গলা থেকে রক্তনালী সংগ্রহ করে তা দিয়ে অনায়াসে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) দীর্ঘ এবং ২ মিলিমিটার (০ . ০৮ ইঞ্চি) ব্যাসার্ধের রক্ত চলাচল উপযোগী কৃত্রিম পথ তৈরি করা যায়।

বর্তমানে মৃত মানুষের দান করা দেহ, মৃত প্রাণী বা কৃত্রিম উপাদান দিয়ে তৈরি রক্ত চলাচলের কৃত্রিম পথ তৈরির পদ্ধতি প্রচলিত আছে। তবে চলাচলের এ সব কৃত্রিম পথে যেন রক্ত  জমাট না বাঁধে সে জন্য এ পথকে উপরের তুলনায় দ্বিগুণ বড় করতে হয়।

প্রধান গবেষক তেতসুজি ইয়ামাওকা এ সম্পর্কে বলেন,উট পাখির মাথায় যে সব রক্তনালী রক্ত বয়ে নিয়ে যায় তা প্রক্রিয়াকৃত এবং তাতে ন্যানো পর্যায়ের রক্ত জমাট রোধক উপাদান বসানো আছে।

কৃত্রিম রক্তনালী ব্যবহার করে ইঁদুরের মতো ছোট ছোট প্রাণীর দেহে বাইপাস সার্জারি করতে পেরেছেন চিকিতসা বিজ্ঞানীরা। কিন্তু মানব দেহে বাইপাস সার্জারি করার জন্য রক্তবাহী নালীকে সরু ও লম্বা হতে হয়। হৃদপিণ্ডে বাইপাস সার্জারির জন্য ১০ এবং পায়ের জন্য ২০ সেন্টিমিটার রক্তনালী দরকার।

উটের রক্তনালী ব্যবহার করে যে বাইপাস সার্জারি করা হয়েছে তার মধ্য দিয়ে রক্ত চলাচল বজায় রাখার জন্য জমাট রোধক কোনো উপাদান ব্যবহারের প্রয়োজন হয়নি। প্রয়োজন অনুযায়ী এ সব রক্তনালী কেটে ছোটও করা যাবে। তাই মানুষের দেহে বসানোর জন্য মৃতদেহ বা মৃত প্রাণী থেকে এ জাতীয় নালী সংগ্রহের প্রয়োজন হয়ত আর পড়বে না।

আগামী তিন বছরের মধ্যে উট পাখির রক্তনালী মানব দেহে ব্যবহার সংক্রান্ত ক্লিনিক্যাল পরীক্ষা করা যাবে বলে জাপানি গবেষক দলটি মনে করছে।

content aggregation:healthPrior21

source:travelonebd

http://24livenewspaper.travelonebd.com/index.php/health/60-human-bypass-surgery-a-new-hope-has-vascular-camel-birds

Please Login to comment and favorite this News
Next Health News: শিশুদের ভিটামিন খাওয়ানো অনিশ্চিত হয়ে পড়েছে
Previous Health News: Few complementary therapies help arthritis'

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')