home top banner

খবর

মাংসাশী প্রাণী কমে যাচ্ছে
১১ জানুয়ারী, ১৪
Tagged In:  animals in danger   Posted By:   Healthprior21
  Viewed#:   24

সিংহ, নেকড়ে, ভালুকসহ বিশ্বের বড় আকারের মাংসাশী প্রাণীগুলোর তিন-চতুর্থাংশই সংখ্যার দিক দিয়ে হ্রাসের সম্মুখীন। নতুন একটি গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

প্রভাবশালী বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত ওই গবেষণার তথ্য-উপাত্তে দেখানো হয়েছে, ওই মাংসাশী প্রাণীগুলোর বেশির ভাগেরই সংখ্যা অর্ধেকের নিচে নেমে এসেছে।

আবাসস্থল হারানো, মানুষের হাতে শিকার হওয়া এবং মানবসৃষ্ট অত্যাচারসহ কয়েকটি কারণ বিশ্বব্যাপী বন্য প্রাণীগুলোর এই করুণ পরিণতির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। গবেষকেরা বলছেন, এসব প্রজাতি হারিয়ে গেলে, তা বিশ্বব্যাপী জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

গবেষণাটিতে মোট ৩১টি বড় মাংসাশী প্রাণীর ওপরে আলোকপাত করা হয়েছে। তাঁরা দেখতে পেয়েছেন দক্ষিণ আমেরিকার আমাজন, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও পূর্ব আফ্রিকার বনাঞ্চলে এই প্রাণীগুলো চরম চাপের মধ্যে রয়েছে।

গবেষণাটির প্রধান লেখক যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক উইলিয়াম রিপল বলেন, ‘বিশ্বব্যাপী আমরা বড় মাংসাশী প্রাণীগুলো হারাচ্ছি। তাদের সংখ্যায় ধস নামছে।’

এই গবেষকেরা বলছেন, তাঁদের গবেষণা বড় মাংসাশী প্রাণীগুলোর জীববৈচিত্র্যগত গুরুত্বের ওপরে আলোকপাত করার চেষ্টা করেছে। তাঁরা যুক্তরাষ্ট্রের ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কে নেকড়ে এবং কুগার (অন্য নাম পুমা) নিয়ে কাজ করতে গিয়ে দেখতে পেয়েছেন, এই প্রাণীগুলোর সংখ্যা হ্রাসের কারণে সেখানে অন্যান্য প্রাণী, যেমন—এলক (বড় আকারের হরিণজাতীয় প্রাণী) এবং অন্য ধরনের হরিণের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আপাতদৃষ্টিতে বিষয়টি ভালো খবর বলে মনে হলেও গবেষকেরা বলছেন, এ ধরনের তৃণভোজী প্রাণীর সংখ্যার অতিরিক্ত বৃদ্ধি উদ্ভিদজগতের জন্য ক্ষতিকর। কেননা, তারা পাখি ও ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীগুলোর জীবনকে বাধাগ্রস্ত করছে। যা বড়মাপের ক্ষতিকর প্রভাবের দিকে গড়াচ্ছে।

বিশ্বের সব এলাকাতেই একই ধরনের প্রভাব দেখা গেছে। আফ্রিকায় সিংহ ও চিতাবাঘের সংখ্যা হ্রাসের কারণে অলিভ বেবুনের সংখ্যা বেড়েছে, যা খামারের ফসল এবং গৃহপালিত পশু-পাখির জন্য হাতির চেয়েও বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। গবেষকেরা বলেছেন, এসব সমস্যার বেশির ভাগেরই কারণ একটি পুরোনো ধারণা। তা হলো শিকারি প্রাণীরা ক্ষতিকর এবং তারা প্রাণীজগতের জন্য কেবলই একটি হুমকি। বিবিসি।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: চলে গেলেন বিচারপতি হাবিবুর রহমান
Previous Health News: পুষ্টির কাজে বৈষম্য ও সমন্বয়হীনতা স্পষ্ট

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')