ব্রাশ করলেই সুস্থ দাঁত?
১১ জুন, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 137
মুখের স্বাস্থ্যের বিষয়ে বাড়ছে সচেতনতা। আর তা ছড়িয়ে দিতে প্রতিবছরের ৬ মার্চ পালন করা হয় বিশ্ব ডেনটিস্ট ডে। এই দিনে আসুন জেনে নেওয়া যাক, কেমন করে রক্ষা করবেন মুখ ও দাঁতের সৌন্দর্য।
নিয়মিত ব্রাশ করলেই কি দাঁত সুস্থ, সুন্দর রাখা যায়? দাঁত ব্রাশের সঙ্গে আছে আরও কিছু টুকিটাকি যত্ন।
কোমল পানীয় নয়:
কোমল পানীয় দাঁতে খুব সহজেই দাগ ফেলে দেয়। আর দাঁতের সুরক্ষা দেয় যে এনামেল, তারও ব্যাপক ক্ষতি সাধন করে।
স্ট্র ব্যবহার:
কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্ক, কিংবা কৃত্রিম জুসে থাকে সাইট্রিক ও ফসফরিক অ্যাসিড। এগুলো দ্রুত ক্ষয় করে এনামেল। স্ট্র ব্যবহারে ক্ষতি কিছুটা এড়ানো যায়।
ভিটামিন সি:
কমলা, লেবু, জাম্বুরা ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি বেশি খেলে ভালো থাকবে মাড়ি।
বেশি করে আপেল আর গাজর:
আপেলকে বলা হয় প্রাকৃতিক টুথব্রাশ। খাবার শেষে একটি আপেল খেতে পারেন। গাজরেও আছে দাঁত পরিষ্কারের প্রাকৃতিক ক্ষমতা।
সবুজ চা (গ্রিন টি):
সবুজ চায়ে থাকে পলিফেনল, অ্যান্টি অক্সিডেন্ট। উপাদান দুটি দাঁতের গায়ে দন্তমল (প্ল্যাক) জমতে বাধা দেয়। এছাড়া গ্রিন টি মুখের দুর্গন্ধ দূর করতেও সহায়ক।
ডা. সিদ্ধার্থ মজুমদার
সূত্র: দৈনিক প্রথম আলো
সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১