home top banner

News

বয়ঃসন্ধিতে অনিদ্রা?
23 April,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   129

 বিশ্বে প্রায় এক-চতুর্থাংশ কিশোর-কিশোরী নিদ্রাহীনতার সমস্যায় ভুগছে। এদের ৪ থেকে ৫ শতাংশের সমস্যা রীতিমতো রোগের পর্যায়ে পড়ে।

অনিদ্রার কারণে কৈশোরে যেসব সমস্যা দেখা দিতে পারে, তা হলো মনোযোগের অভাব, লেখাপড়ায় ব্যাঘাত, আচরণগত সমস্যা ও আবেগ নিয়ন্ত্রণে সমস্যা। এতে বিষণ্নতা বা ডিপ্রেশন হতে পারে, দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। অনেকে মাদকাসক্তির দিকেও ঝুঁকে পড়তে পারে।
কৈশোরে অনিদ্রার একটি বড় কারণ নিতান্তই শারীরবৃত্তীয় ও হরমোনজনিত। ঘুম নিয়ন্ত্রণকারী গুরুত্বপূর্ণ হরমোন মেলাটোনিক নিঃসরণের দৈনন্দিন ছন্দ ব্যাহত হয় বয়ঃসন্ধিকালে। স্বাভাবিকভাবে রাত ১১টার দিকে মেলাটোনিকের মাত্রা সর্বোচ্চ থাকার কথা থাকলেও বয়ঃসন্ধিতে নানা হরমোনের তারতম্যে এর সময় ঘণ্টা দুয়েক পিছিয়ে যায়। কখনো কখনো এই সময় মধ্যরাত পেরিয়ে শেষ রাতে চলে যেতে পারে। ফলে যখন ঘুমের গভীর স্তরে যাওয়ার সময় হয়, তখনই স্কুল বা কলেজের জন্য তাকে উঠে পড়তে হয়। আর এর প্রভাব সারা দিন থেকে যায়।
অনিদ্রার আরেকটি কারণ বংশগত। কেউ কেউ রাতের বেলায় পা কামড়ানো (রেস্টলেস লেগ সিনড্রোম), উদ্বেগ বা ভয়ের কারণে ঘুমাতে পারে না। অতিরিক্ত স্থূল ব্যক্তিরা রাতে স্লিপ অ্যাপনিয়া বা শ্বাস বন্ধ হয়ে আসার দরুন নিদ্রাহীনতায় ভোগে। 
ঘুমের অন্তত ৯০ মিনিট থেকে দুই ঘণ্টা আগে পর্যন্ত স্নায়ু উত্তেজক কার্যাবলি থেকে বিরত থাকতে হবে। যেমন টিভি দেখা, ফেসবুকিং, সেলফোনে কথা বলা বা কম্পিউটার গেম খেলা। ঘুমের দুই ঘণ্টা আগে থেকে কোনো রকম ব্যায়াম করাও চলবে না।
জার্নাল স্লিপ
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-23/news/347042

Please Login to comment and favorite this News
Next Health News: দাঁতের সমস্যা থেকে মাথাব্যথা
Previous Health News: শিশু বুঝতে শেখে পাঁচ মাস বয়সেই

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')