home top banner

News

নাক দিয়ে রক্ত পড়ায় অবহেলা নয়
14 February,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   229

 

 

শতকরা ৪০ থেকে ৬০ ভাগ মানুষের জীবনে কোনো না কোনো সময়ে নাক দিয়ে রক্ত পড়েছে। নাক দিয়ে রক্ত পড়তে বেশি দেখা যায় ১০ বছরের ছোট শিশু ও ৫০ বছরের বেশি বয়সী লোকদের। শীতকালে ও শুষ্ক আবহাওয়ায় এ ঘটনা বেশি ঘটে। অধিকাংশ নাক দিয়ে রক্ত পড়ার ঘটনা অল্পতে সেরে গেলেও মাঝেমধ্যে এটি প্রাণসংহারী হতে পারে।
নাক হচ্ছে শরীরের একটি উচ্চ রক্তসংবাহী প্রত্যঙ্গ। ছোট্ট এই নাকের ভেতর রয়েছে বহু রক্তনালি ও কৈশিক নালির জাল। তাই অল্পতেই এই নাজুক নাক দিয়ে রক্তপাতের ঘটনা ঘটে। যেমন: নাকে আঘাত পাওয়া, নাক খোঁচানো, অতিশীতল ও শুষ্ক বাতাস, রাসায়নিক বা ধোঁয়ার আঘাত, নাকে কিছু ঢুকে পড়া, প্রচণ্ড সর্দি বা দীর্ঘমেয়াদি সাইনুসাইটিস, নাকের পলিপ ইত্যাদি।
কী করবেন?
নাক দিয়ে হঠাৎ রক্ত পড়তে দেখা গেলে ঘাবড়ে না গিয়ে সোজা হয়ে একটি চেয়ারে বসুন, মাথাটি সামনে হেলে দিন যাতে রক্ত গলায় বা পেটে না চলে যায়। রক্ত গিলবেন না। মুখে চলে এলে থুথু দিয়ে একটি গামলায় ফেলুন। এবার এক হাতের দুটি আঙুল দিয়ে নাকের ওপর চেপে ধরুন। কমপক্ষে ১০ মিনিট চেপে ধরে রাখুন। এ সময় মুখ দিয়ে শ্বাস নিন।
আইস প্যাক বা গুঁড়ো বরফ একটি প্যাকেটে নিয়ে রুমাল বা ছোট তোয়ালে দিয়ে পেঁচিয়ে নাকের ব্রিজ বা দুই ভুরুর মাঝে একটু নিচে চেপে ধরে থাকুন। কমপক্ষে ৫ থেকে ২০ মিনিট। এসব চেষ্টা করে ফল না হলে অবিলম্বে হাসপাতালে চলে যান।
কিছু নিয়ম মেনে চলুন
শক্ত জিনিস বা নখ দিয়ে নাক খোঁচানো ভালো অভ্যাস নয়। মনে রাখবেন নাকের মিউকোসা বা দেয়াল খুবই নাজুক এবং অত্যন্ত রক্তপ্রবাহী। খুব জোরে জোরে সর্দি ঝাড়লেও অকস্মাৎ রক্তপাত হতে পারে।
তামাক, ধোঁয়া, নস্যির মতো রাসায়নিক যা নাকে টানা হয়, তা ক্ষতিকর।
সূত্র: আমেরিকান অ্যাকাডেমি অব ফ্যামিলি ফিজিশিয়ানস

Please Login to comment and favorite this News
Next Health News: নিজেই হূদেরাগের ঝুঁকি মাপুন
Previous Health News: Your smartphone may be powering down your relationship

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')