home top banner

News

টুথপেস্ট ও মাউথওয়াশে মুখের আলসার
04 June,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   163

ভোজনরসিক বাঙ্গালীদের জন্য মুখের আলসার সত্যিই অত্যন্ত বিড়ম্বনাকর এক অনুভূতি। মুখের আলসারের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে প্রয়োগকারী মলম থেকে শুরু করে ভিটামিন গ্রহণ, কোন কিছুই বাদ যাচ্ছে না। কিন্তু রোগীদের মনে প্রশ্ন ‘মুখের আলসার ভাল তো হচ্ছে না’। মুখের আলসার থেকে মুক্তি লাভের আশায় রোগীরা ঘন ঘন ডাক্তার পর্যন্ত পরিবর্তন করে থাকে। সারাক্ষণ রোগীদের ভাবনা এ রোগের সেরা চিকিৎসা কোথায় খুঁজে পাবেন। রোগের কারণ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা কম করা হয় না। কিন্তু দেখা গেল সব রিপোর্ট স্বাভাবিক কিন্তু মুখের আলসার মোটেই ভাল হচ্ছে না।

দাঁত ও মুখের যতেœ আমরা টুথপেস্ট ও ওয়াশ ব্যবহার করে থাকি। কিন্তু সব টুথপেস্ট সবার জন্য উপযোগী নয়। টুথপেস্টের বাহারী বিজ্ঞাপনের চাপে একজন মানুষ কোন টুথপেস্ট ব্যবহার করবেন তা সিদ্ধান্ত নিতে ভূল করতেই পারেন। মুখগহ্বরের মিউকাস মেমব্রেন এবং অন্যান্য কিছু বিষয় বিবেচনা করে টুথপেস্ট ব্যবহার করা অত্যন্ত জরুরি। টুথপেস্টে বিদ্যমান এস.এল.এস বা সোডিয়াম লরিল সালফেট নিজেই মুখের আলসার সৃষ্টি করতে পারে। তবে তা সবার ক্ষেত্রেই যে হবে এমন কোন কথা নেই। একইভাবে মাউথওয়াশ নির্বাচনের ক্ষেত্রে কোন ভুল সিদ্ধান্ত নিলে মুখের আলসার সহজে ভাল হবে না। সবচেয়ে মজার বিষয় হলো শুধুমাত্র ভূল মাউথওয়াশ ব্যবহারের কারণে অনেকেই দীর্ঘদিন যাবত মুখের আলসারের যন্ত্রণা অনুভব করে থাকেন। তাই মুখের আলসারের চিকিৎসার পূর্বে প্রথমেই আপনাকে জেনে নিতে হবে আপনি যে টুথপেস্ট ও মাউথওয়াশ ব্যবহার করছেন তা আপনার মুখের ধরণ অনুযায়ী ঠিক আছে কিনা? মাউথওয়াশ এবং টুথপেস্ট মুখস্থ বলে দেয়ার মত বিষয় নয়। এ বিষয়টিকে অবশ্যই গুরুত্বের সাথে সুবিবেচনায় আনতে হবে।
 
 
 
Source:http://www.dailyinqilab.com/archive_details.php?id=111010&&%20page_id=%2073&issue_date=%202013-05-29

Please Login to comment and favorite this News
Next Health News: সংক্রমণ থেকে পাকস্থলী ক্যান্সার
Previous Health News: Want to Shed Weight? Eat These 4 Types of Fruit

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')