home top banner

News

টিউমারের বদলে ব্রেন অপসারণ করলেন চিকিৎসক
02 January,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   23

 

টিউমারের বদলে মাইক্রো লেজারের মাধ্যমে ব্রেন অপসারণ করলেন চিকিৎসক।

ঘটনাটি ঘটেছে রাজধানীর স্বনামধন্য স্কয়ার হাতপাতালে। অভিযোগ পাওয়া গেছে ভারত থেকে ভাড়ায় আনা চিকিৎসক ডা. পার্থ প্রতিম বিষ্ণু এই ঘটনাটি ঘটিয়েছেন।

অভিযোগ সূত্রে প্রকাশ, স্টামফোর্ড ইউনিভার্সিটি হতে এমবিএ পাশ করা মেধাবী ছাত্র, বেসরকারি প্রতিষ্ঠান ইউপিএস এর রেমিটেন্স কর্মকর্তা মো. রেজাউল করিম চিকিৎসকের ভুল চিকিৎসার স্বীকার হয়ে দীর্ঘ ৪ মাস যাবৎ অজ্ঞান অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

এবিষয়ে মো. রেজাউল করিমের পিতা ফজলুল হক মাস্টার সংবাদ২৪.নেট’কে জানান, তার ছেলে গত ৪ সেপ্টেম্বর ২০১২ ইং তারিখে হঠাৎ বমি করে। আমরা তাকে সাথে সাথে একটি হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেন তার ব্রেন টিউমার হয়েছে। আমরা ১২ সেপ্টেম্বর রেজাউলকে স্কয়ার হাসপাতালে ডা. পার্থ প্রতিম বিষ্ণুর কাছে নিয়ে গেলে তিনি বলেন, আপনাদের রোগী রেজাউল করিমের ব্রেন টিউমার  হয়েছে, এটি বড় ধরনের কোন সমস্যা নয়। অপারেশন করলে ২/৩ দিনের মধ্যেই সম্পূর্ন ভালো হয়ে যাবে। স্কয়ার হাসপাতালে ভর্তি করিয়ে দিন।

তিনি বলেন, ‘আমরা তার কথা মত স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। ১৩ সেপ্টেম্বর ২০১২ইং তারিখে আমার ছেলেকে রাতের খাবার খাইয়ে স্কয়ার হাসপাতাল থেকে বাসায় চলে যাই এবং ১৪ সেপ্টেম্বর ২০১২ইং তারিখে সকালে স্কয়ার হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমরা ডাক্তারের সাথে আলাপ করলে তিনি বলেন, আপনাদের রোগীকে আইসিইউতে রাখতে হবে। তার কথা মত ১৪ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আইসিইউতে রাখি।’

১৭ সেপ্টেম্বর ডা. পার্থ প্রতিম বিষ্ণু আমাদেরকে বলেন, আপনাদের রোগীকে জ্ঞান ফেরার জন্য যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তার টিউমার চুষে নিচ্ছে। অপারেশন করে তার টিউমার ফেলে দিলে সে আগের অবস্থায় ফিরে আসবে।

ডাক্তার ১৮ সেপ্টেম্বর অপারেশন করেন। দীর্ঘ ১ মাস ২২ দিন স্কয়ার হাসপাতালে রাখার পর ডা. পার্থ প্রতিম বিষ্ণু আমাদেরকে বলেন, আপনাদের রোগী আর কোন দিন ভালো হবে না আপনারা রোগীকে বাসায় নিয়ে যান।

মো. রেজাউল করিমের পিতা ফজলুল হক মাস্টার জানান, আমরা নিরূপায় হয়ে স্কয়ার হাসপাতালের ধার্য করা বিল ৯,৪৪,১০২.৯৯ (নয় লক্ষ চুয়াল্লিশ হাজার একশত দুই টাকা নিরানব্বই পয়সা) পরিশোধ করে ডা. পার্থ প্রতিম বিষ্ণুর কথা মতো আমার ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে যাই।

পরবর্তীতে আমরা কয়েকজন ডাক্তারের সাথে আলাপ করে তাদেরকে কাগজপত্র দেখালে ডাক্তাররা বলেন, রোগীর ব্রেন টিউমারের যে অপারেশন করা হয়েছে তা সঠিকভাবে করতে পারেনি। অপারেশন করাকালে টিউমার বের না করে মাইক্রো লেজারের মাধ্যমে রোগীর ব্রেন নিয়ে আসা হযেছে, যার কারণে তার ব্রেন ডেমেজ হয়ে গেছে।

ফজলুল হক মাস্টার সংবাদ২৪.নেট’কে আরও বলেন, এখন আমাদের প্রশ্ন ডাক্তার পার্থ প্রতিম বিষ্ণু কেন আমার ছেলেকে ১ মাস ২২ দিন রাখার পর আমাদের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা নিয়ে কেন এত বড় ক্ষতি করলো? কেন ডাক্তার পার্থ প্রতিম বিষ্ণু অনাবিজ্ঞ ডাক্তার হয়েও এত বড় ঝুঁকি নিল?

ফজলুল হক মাস্টার বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে ঐ ডাক্তার পার্থ প্রতিম বিষ্ণুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলে মো. রেজাউল করিমকে সুস্থ করে ফিরিয়ে দিন।

তিনি বলেন, আমার ছেলে এবং আমাদের টাকা-পয়সা হারিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।

এ ব্যাপারে বুধবার ঢাকা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে মো. রেজাউল করিমের পিতা ফজলুল হক মাস্টার সংবাদ সম্মেলন করবেন বলে সংবাদ২৪.নেট’কে জানিয়েছেন।

এবিষয়ে স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. পার্থ প্রতিম বিষ্ণু’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে হাসপাতাল থেকে তার নাম্বার দিতে অপারগতা প্রকাশ করা হয়।

এ ব্যাপারে হাসপাতালে জনসংযোগ কর্মকর্তা জামশেদ হোসেন জানান, বিষয়টি তিনি অবগত নন।

এবিষয়ে স্কয়ার হাসপাতালের মেডিকেল সার্ভিস বিভাগের উপ-পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে রোগী দেখায় ব্যস্ত। আপনি আধা ঘণ্টা পরে ফোন করেন।’

সংবাদ২৪.নেট-এর পক্ষ থেকে এক ঘণ্টা পরে তার মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। তাই হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

content aggregation:healthPrior21

source:sangbad24

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.sangbad24.net/

Please Login to comment and favorite this News
Next Health News: CMH docs transplant valves without surgery on heart patients
Previous Health News: New Year,No Hangover

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')