home top banner

News

গ্লুকোমা চিকিৎসায় লেজার ।
03 March,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   92

 গ্লুকোমা হচ্ছে চোখের একটি রোগ। এতে চোখের অভ্যন্তরীণ চাপ বেড়ে অপটিক নার্ভের ক্ষতি হয়। স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় দৃষ্টি ও দৃষ্টির পরিসীমা। এই রোগের চিকিৎসায় সম্প্রতি উন্নত বিশ্বে সিলেকটিভ লেজার ট্রাবিকুলোপ্লাস্টি বা এসএলটি নামে একটি বিশেষ পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। এই পদ্ধতিতে লেজারের সাহায্যে চোখের কোণের টিস্যুর পরিবর্তন করা হয়। ট্রাবিকুলার মেশওয়ার্কের ভেতর দিয়ে চোখের পুষ্টি সরবরাহকারী তরল পদার্থ বা অ্যাকুয়াস হিউমার বেরিয়ে যেতে সাহায্য করে এ পদ্ধতি। এতে স্বাভাবিক হয়ে আসে চোখের চাপ।

আপাতদৃষ্টিতে এর কোনো লক্ষণ সহজে প্রকাশিত হয় না। নিয়মিত চোখ পরীক্ষার মাধ্যমেই এটি শনাক্ত করা সম্ভব।
গ্লুকোমা সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়; ওষুধ, শল্যচিকিৎসা বা লেজারের মাধ্যমে চোখের চাপ স্বাভাবিক রাখাই চিকিৎসার উদ্দেশ্য।
একবার লেজার দেওয়া হলে এক থেকে দুই বছর পর্যন্ত রোগীর চোখের চাপ কম থাকে। 
মাত্র ১০-১৫ মিনিটে এই চিকিৎসা করা যায় এবং রোগীকে হাসপাতালে ভর্তি রাখতে হয় না।
যাদের রোগ প্রাথমিক পর্যায়ে তাদের জন্য এই চিকিৎসাব্যবস্থা অত্যন্ত কার্যকর।
লেজারের পরও রোগীকে ওষুধ ব্যবহার করতে হতে পারে। তবে সে ক্ষেত্রে ওষুধের সংখ্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
বর্তমানে বাংলাদেশেও এই বিশেষ ধরনের লেজার চিকিৎসা করা হচ্ছে।

 

সূত্র  : প্রথম আলো

 http://www.prothom-alo.com/detail/date/2013-03-03/news/333555

Please Login to comment and favorite this News
Next Health News: Child born with HIV cured by US doctors.
Previous Health News: Skin cancer 'able to fight off body's immune system

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')