home top banner

News

ক্ষুধার জ্বালায় সন্তানের মাংস ভক্ষণ!
30 January,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   89

 

রাস্তায় খাবার কুড়িয়ে খাচ্ছে উত্তর কোরিয়ার এক শিশু

রাস্তায় খাবার কুড়িয়ে খাচ্ছে উত্তর কোরিয়ার এক শিশু

উত্তর কোরিয়ায় ‘নীরব দুর্ভিক্ষ’ চলছে। এতে মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ, মানুষ নরখাদক হয়ে উঠেছে। কেউ কেউ মৃত মানুষের মাংস খেয়েছে। এমনকি নিজের সন্তানকে হত্যা করে মাংস খাওয়ার মতো বর্বর ঘটনাও ঘটছে।
জাপানের ওসাকাভিত্তিক বিশেষায়িত সংবাদ সংস্থা এশিয়া প্রেসের বরাত দিয়ে সানডে টাইমস-এর খবরে এসব ভয়াবহ তথ্য প্রকাশ করা হয়েছে। এসব খবর বিশ্বাসযোগ্য বলে বিবেচনা করা হচ্ছে। দুর্ভিক্ষে মানুষের প্রাণহানির খবরের সত্যতা উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ নিশ্চিত করেনি, আবার অস্বীকারও করেনি।
সানডে টাইমস-এর প্রতিবেদনে দাবি করা হয়, উত্তর কোরিয়ার কৃষিপ্রধান উত্তর ও দক্ষিণ ওয়াংহে প্রদেশে ‘নীরব দুর্ভিক্ষ’ চলছে। ইতিমধ্যে ওই অঞ্চলে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে।
উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে সম্প্রতি জাতিসংঘ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করে। এমন পরিস্থিতিতে দেশটি সম্পর্কে এসব খবর প্রকাশিত হলো।
সানডে টাইমস জানায়, উত্তর কোরিয়ার ভেতরে তারা ‘নাগরিক সাংবাদিক’-এর একটি নেটওয়ার্ক তৈরি করেছে। এই নেটওয়ার্ক সেখানকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে তাদের তথ্য দিচ্ছে।
দক্ষিণ ওয়াংহে প্রদেশের এমন একজন ‘নাগরিক সাংবাদিক’ গণমাধ্যমকে জানান, ‘গত মে মাসে আমার গ্রামে এক ব্যক্তি তাঁর দুই সন্তানকে হত্যা করে মাংস খাওয়ার চেষ্টা করেন। এ অপরাধে তাঁকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে হত্যা করা হয়।’
ওই সাংবাদিক জানান, ঘটনার দিন ওই ব্যক্তির স্ত্রী বাড়িতে ছিলেন না। এই সুযোগে তিনি তাঁর বড় মেয়েকে হত্যা করেন। বিষয়টি দেখে ফেলে তাঁর ছোট ছেলে। ফলে তাকেও হত্যা করেন তিনি। যখন তাঁর স্ত্রী বাড়িতে আসেন, তিনি সেই মাংস তাঁকেও খাওয়ার প্রস্তাব দেন। তবে সন্দেহ হওয়ায় তিনি গণনিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়কে খবর দেন। পরে নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালিয়ে ঘরের ছাদ থেকে সন্তানদের দেহাবশেষ উদ্ধার করেন।
গু ওয়াং-হো নামের আরেক সাংবাদিক জানান, তাঁদের এলাকায় এক ব্যক্তি খাওয়ার জন্য তাঁর নাতির মৃতদেহ কবর থেকে তুলে আনেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।
ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির একজন মধ্যম সারির নেতা জানান, চোংডান কাউন্টির এক বাসিন্দা ক্ষুধার জ্বালায় নিজ সন্তানকে হত্যা করে সেই মাংস সেদ্ধ করে খান। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।

content aggregation:healthPrior21

source:prothom-alo.

http://www.prothom-alo.com/detail/date/2013-01-30/news/325172

Please Login to comment and favorite this News
Next Health News: The Benefit of Coffee Consumption After Colectomy
Previous Health News: ডায়াবেটিসের রোগীদের কি ফল খাওয়া নিষেধ?

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')