home top banner

News

কৃত্রিম হাত নিয়ন্ত্রণে স্মার্টফোন
23 April,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   121

 বিভিন্ন কাজে হাতের আঙুল ব্যবহারের সামর্থ্য একমাত্র মানুষেরই রয়েছে। আর কোনো প্রাণী হাতের আঙুলের এতটা নিপুণ ব্যবহার জানে না। স্কটল্যান্ডের বিজ্ঞানীরা এবার মানুষের হাতের মতো কাজ করতে সমর্থ যান্ত্রিক (বায়োনিক) হাত তৈরি করেছেন। বায়োনিক হাত নিয়ন্ত্রণ করা যাবে দুভাবে: ব্যবহারকারীর পেশির নড়াচড়া থেকে প্রাপ্ত সংকেত অথবা স্মার্টফোনে ব্যবহূত সফটওয়্যারের মাধ্যমে।

বায়োনিক হাতটি নির্দিষ্ট ব্যবহারকারীর হাতে স্বয়ংক্রিয়ভাবে আটকে যাবে। বায়োনিক হাতের বুড়ো আঙ্গুলকে ২৪টি ভিন্ন ভঙ্গিতে নাড়াচাড়া করা সম্ভব হবে। হাতটির অতি-সংবেদনশীল আঙুলের ডগায় সংযুক্ত বিদ্যুৎবাহীর (ইলেকট্রোড) কারণে কাজে আরও নিপুণ দক্ষতা পাওয়া যাবে। 
বায়োনিক হাত ব্যবহারকারী বারটোল্ট মেয়ার বলেন, হাতের পেশির নড়াচড়ার সঙ্গে বায়োনিক হাতটিকে মুঠোফোনের সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফলে এটিকে আরও বেশি দ্রুত ও কার্যকরভাবে ব্যবহার করা যায়। হাতটিকে স্বাভাবিক বা প্রাকৃতিক হাতের মতো ব্যবহার করার বিষয়টি রীতিমতো অকল্পনীয়। নিউ সায়েন্টিস্ট।
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-23/news/347040

Please Login to comment and favorite this News
Next Health News: 'Smart fork' may help you lose weight
Previous Health News: দাঁতের সমস্যা থেকে মাথাব্যথা

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')