home top banner

News

হরতালে ভিন্নধর্মী চিকিৎসাসেবা
11 November,13
Tagged In:  health camp   Posted By:   Healthprior21
  Viewed#:   39

হরতালের কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা। মাঝেমধ্যে দ্রুতবেগে ছুটে যাচ্ছে দুই-একটি ব্যাটারিচালিত রিকশা। এ সময় হঠাৎ চোখে পড়ল একটি অ্যাম্বুলেন্স আর সাদা রঙের একটি পিকআপ ভ্যান। প্রায় কাছাকাছি দূরত্বে পাশাপাশি চলছে খুব ধীরগতিতে। ভ্যানের ওপর দাঁড়িয়ে আছেন কয়েকজন স্বেচ্ছাসেবী। তাঁদের সবার গায়ে জড়ানো লাল রঙের হাফ জ্যাকেট। তাতে রেড ক্রিসেন্টের লোগো। ভ্যান ও অ্যাম্বুলেন্সের সামনে ব্যানারে লেখা রয়েছে: ‘জরুরি প্রাথমিক চিকিৎসা’।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার প্রবর্তক মোড় দিয়ে যাচ্ছিল এ দুটি যান এবং স্বেচ্ছাসেবীরা। তাঁরা নগরে হরতালের সময় বিভিন্ন সহিংসতায় আহত ব্যক্তিদের চিকিৎসেবা দিতেই ছুটে বেড়াচ্ছেন। এর সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট।
রাজধানী ঢাকায় গত ২৪ অক্টোবর থেকে এ সেবাকার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রামে গতকালই প্রথমবারের মতো এ ধরনের ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হন স্বেচ্ছাসেবীরা।
এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবী দলের অন্যতম সদস্য চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্টের যুবপ্রধান কাজী তাওফিকুল আজম বলেন, ‘চট্টগ্রাম নগরে আজই প্রথম আমাদের সেবাকার্যক্রম চালু করেছি। আমরা হরতালের সময় নগরের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাব। সেখানে বিভিন্ন সহিংসতায় আহত সাধারণ মানুষ, সংবাদকর্মী, রাজনৈতিক নেতা-কর্মীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেব।’
যুবপ্রধান আরও জানান, গতকাল সকালে হরতালের সময়ে নগরের এ কে খান মোড়ে সংঘটিত সংঘর্ষে আহত তিনজন পুলিশ সদস্যকে তাঁরা প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছেন। জানা যায়, হরতালের সময়ে প্রতিদিন দুই পালা করে চিকিৎসাসেবা দেবে রেড ক্রিসেন্ট সোসাইটির দুটি দল (টিম)। একটি সকাল সাতটা থেকে বিকেল তিনটা এবং অপরটি বেলা তিনটা থেকে রাত আটটা। প্রতিটি দলে থাকছেন সাতজন করে স্বেচ্ছাসেবী। একই সঙ্গে একটি করে ভ্যান ও অ্যাম্বুলেন্স।
রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য সাফকাত জাহান বললেন, ‘আমরা সবার জন্য এবং সবার সহযোগিতায় কাজ করছি। এটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকার একটি প্রকল্প। আমরা চট্টগ্রামে পুলিশ প্রশাসন এবং সব রাজনৈতিক দলের কাছে আমাদের কাজে সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছি। কারণ সাম্প্রতিক হরতালের সময়ে কখনো রিকশাশ্রমিক, কখনো শিশু আহত হতে দেখিছি। কিন্তু সময়মতো চিকিৎসাসেবা না পেয়ে তারা মারাত্মক পরিণতির দিকে চলে গেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এবং মানবিক আবেদনে সাড়া দিতেই আমরা চার দিনের হরতাল কমসূচিকে বেছে নিয়েছি।’
চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী স্বেচ্ছাসেবী রিমা খানম জানালেন, পাঁচ বছর ধরে তিনি রেড ক্রিসেন্টের সেবা কার্যক্রমের সঙ্গে জড়িত। মানবতার সেবাকে ব্রত হিসেবে নিয়ে পড়াশোনার পাশাপাশি এ ধরনের কাজে সহযোগিতা করে চলেছেন।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: সামাজিক প্রচারে বিষণ্ন মুখ!
Previous Health News: শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট শুরু

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')