home top banner

খবর

মেডিকেলে ভর্তি, ফল পুনর্মূল্যায়নের সুযোগ আছে
১৩ অক্টোবর, ১৩
Tagged In:  medical college test result   Posted By:   Healthprior21
  Viewed#:   65

 এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় যাঁরা আশানুরূপ ফল পাননি, তাঁরা উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা প্রথম আলো ডটকমকে বলেছেন, কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে শোধরানোর উদ্যোগ নেওয়া হবে।

গত ৬ অক্টোবর মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর অনেকেই অভিযোগ করেছেন, তাঁরা পরীক্ষা ভালো দিয়েও ভর্তির সুযোগ পাননি। কেউ কেউ অভিযোগ করেছেন, তাঁরা যে নম্বর পেয়েছেন, তাতে তাঁদের শীর্ষ মেডিকেল কলেজগুলোয় ভর্তির সুযোগ পাওয়ার কথা। সেটি হয়নি। প্রথম আলো অফিসে ফোন করেও অনেকে এই অভিযোগের কথা জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন বিভাগের পরিচালক এ বি এম আবদুল হান্নান প্রথম আলো ডটকমকে বলেছেন, অভিযোগ খতিয়ে দেখতে মন্ত্রণালয় শিগগির তিন সদস্যের একটি কমিটির নাম ঘোষণা করবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার কর্মকর্তারা সংক্ষুব্ধ পরীক্ষার্থীদের ২০ অক্টোবর থেকে আগামী ৫ নভেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষার আবেদন করার অনুরোধ জানিয়েছেন। এজন্য শিক্ষার্থীদের এক হাজার টাকা টেলিটকে খুদে বার্তার মাধ্যমে জমা দিতে হবে। শিক্ষার্থীকে টেলিটকের প্রি-প্রেইড মুঠোফোন থেকে খুদে বার্তাটি পাঠাতে হবে। প্রথম খুদে বার্তায় dghs<Space>RSC<Space>Roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় আবেদনকারী একটি পিন নম্বর পাবেন। ফি দেওয়ার জন্য পিন নম্বর দিয়ে dghs<>RSC<>YES<>PIN লিখে খুদে বার্তা পাঠাতে হবে। ফি জমা হলো কিনা সেটিও খুদে বার্তায় জানিয়ে দেওয়া হবে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখায় বেশ কয়েকজনকে অভিযোগ জানাতে দেখা যায়। কর্মকর্তারা বলছেন, ফলে ভুলভ্রান্তি থাকার কথা না। কী ধরনের অভিযোগ আসছে, জানতে চাইলে এ বি এম আবদুল হান্নান বলেন, বেশির ভাগই বলছেন তাঁরা প্রত্যাশা অনুযায়ী নম্বর পাননি। ওই বিভাগেরই কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মুক্তিযোদ্ধার পোষ্যদের জন্য ৫৫টি আসন সংরক্ষিত ছিল, ভর্তির সুযোগ পেয়েছেন ৯২ জন। ৫৫ জনের বাইরে যাঁরা আছেন, তাঁদের সবাই মেধায় ভর্তির সুযোগ পেয়েছেন। তবে এ ক্ষেত্রে যিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন, তাঁকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় আসা ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে। বিষয়টি বুঝতে না পারায় অনেকেই বলছেন, তাঁদের চেয়ে কম নম্বর পেয়ে কোনো কোনো শিক্ষার্থী শীর্ষ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন ১৭৮ দশমিক ৭৫ নম্বর নিয়ে সাধারণ কোটা থেকে। মুক্তিযোদ্ধা কোটা থেকে আসা ছাত্র ঢাকা মেডিকেলে ভর্তি হতে পেরেছেন ১৭৬ দশমিক ২৫ নম্বর নিয়ে। 

জানা গেছে, গত বছর ফলাফল পুনর্নিরীক্ষার আবেদন করে চারজন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছিলেন।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: বিষণ্নতার শুরু মাতৃগর্ভে
Previous Health News: Peanut butter smell test serves as early diagnosis for Alzheimer's

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')