গুগল গ্লাসের সুফল এবার জটিল অস্ত্রপচারে
23 September,13
Viewed#: 74
গুগল গ্লাস। সংক্ষিপ্ত এই দুটি শব্দই সাড়া ফেলে দিয়েছে চিকিৎসাবিজ্ঞানে। কম্পিউটার রূপী এই চশমা চোখে পরলে অস্ত্রপচার চলাকালীন যাবতীয় খুঁটিনাটি তথ্য সরাসরি পৌঁছে যাবে অন্য চিকিৎসকদের কাছে। প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন চিকিৎসকরা। ভারতের দক্ষিণের এক রাজ্যে এই গুগল গ্লাস পরে অস্ত্রপচার সেরে ফেলেছেন চিকিৎসক জে এস রাজকুমার।
জটিল অস্ত্রপচার। একাধিক চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। কিন্তু অপারেশন থিয়েটারে তাদেরকে শামিল করা সম্ভব হচ্ছে না। মুশকিল আসান করে দিতে পারে গুগল গ্লাস। হবহু চশমার মতো দেখতে। তবে কাজে অসাধারণ। এই চশমা পরে অস্ত্রপচার করলে অস্ত্রপচার চলাকালীন সব তথ্য আদানপ্রদান করা সম্ভব।
১৭ সেপ্টেম্বর চেন্নাইতে গুগল গ্লাস পরে দু-দুটি অস্ত্রপচার সেরে ফেলেছেন চিকিৎসক জে এস রাজকুমার। পাঁচশ মিটার দূরে থাকা নিজের টিমের সঙ্গে অস্ত্রপচারের সময়ে আলোচনা করতে পেরেছেন রাজকুমার। গুগল গ্লাস অনেকটা কম্পিউটারের মতো কাজ করে। ব্যবহারকারীর নিদের্শ মাফিক কাজ করতে পারে। ছবি এবং ভিডিও তুলতে পারে।
গুগল গ্লাস চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব এনেছে। এটা যে শুধু নিখুঁতভাবে অস্ত্রপচারে সাহায্য করে তাই নয়, দূরে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়। আমাদের দেশে ৮৩ ভাগ অস্ত্রপচার হয় গ্রামে অথবা ছোট শহরে। ফলে বেশিরভাগ সময়েই বড়ও কোনো সার্জেন থাকেন না। গুগল গ্লাস পরে অস্ত্রপচার করলে অস্ত্রপচার চলাকালীন খুটিনাটি বিষয়গুলিও দূরে পৌঁছে দেয়া সম্ভব হয়। দিল্লি, হায়দারাবাদ থেকে চিকিৎসকরা পরামর্শ দিতে পারেন।
গুগল কর্তৃপক্ষ প্রায় দু’হাজার গুগল গ্লাস পরীক্ষামূলকভাবে বাজারে এনেছে। গুগল গ্লাসের কার্যকারিতায় পেতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। সূত্র: জিনিউজ
সুত্র - natunbarta.com
More in News
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
See details
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
See details
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
See details
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
See details
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
See details
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
See details