home top banner

খবর

ধূমপান ছেড়ে দিলে মেদ বাড়ে কেন?
২২ সেপ্টেম্বর, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   151

ধূমপান ছেড়ে দিলে ওজন বেড়ে যায়৷ এর কারণ নিয়ে অনেক জল্পনা-কল্পনা করা হয়েছে কিন্তু ঠিকমতো জানা যায় যায়নি৷ সাম্প্রতিক এক গবেষণায় ব্যাপারটি স্পষ্ট হয়েছে৷

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা সবাই জানে৷ কিন্তু এই অভ্যাসটা ছেড়ে দেওয়া এত সহজ নয়৷ অনেকের মনে ভয়, ধূমপান ছেড়ে দিলে যদি ওজন বেড়ে যায়!

বাস্তবিকই আতঙ্কটা অযৌক্তিক নয়৷ ধূমপান ছেড়ে দেয়ার পর ৮০ শতাংশ মানুষের ওজন বেড়ে যায় গড়ে ৭ কিলো৷ এটা অনেক বেশি এবং হতাশাব্যাঞ্জক৷ সিগারেটের বদলে চকলেট ও আইসক্রিমের দিকে হাত বাড়ায় অনেক প্রাক্তন ধূমপায়ী, এমনটি মনে করা হয়৷ আসলে কিন্তু বিষয়টি সব সময় তা নয়৷ দেখা গেছে, প্রাক্তন ধূমপায়ীদের মধ্যে যাঁদের খাদ্যাভ্যাসে তেমন কোনো পরিবর্তন হয়নি বা মিষ্টিপ্রীতি বাড়েনি, তাদের অনেকেও মেদ বৃদ্ধির হাত থেকে রক্ষা পাননি৷

শুধু ক্যালরি দায়ী নয়
এক্ষেত্রে শুধু ক্যালরি দায়ী নয়৷ বলেন সুইজারল্যান্ডের একদল গবেষক৷ তাদের মতে, ধূমপান ছেড়ে দেয়ার ফলে আন্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন ঘটে৷ এ কারণে মানুষের ওজন বৃদ্ধি পায়৷ জুরিখ ইউনিভার্সিটির গবেষকরা এ ব্যাপারে একটি সমীক্ষা চালিয়েছেন৷ যাতে অংশগ্রহণ করেন ধূমপায়ী, অধূমপায়ী ও যারা সদ্য ধূমপান ছেড়েছেন তারা৷ নয় সপ্তাহ ধরে অংশগ্রহণকারীদের মল, ব্যাকটেরিয়া ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করা হয়৷ এতে দেখা গেছে, ধূমপায়ী ও অধূমপায়ীদের অন্ত্রাশয়ে তেমন কোনো পরিবর্তন হয়নি৷ কিন্তু যারা সদ্য ধূমপান ছেড়েছেন তাদের অন্ত্রে হঠাৎ কিছু ব্যাকটেরিয়ার বিস্তার ঘটে৷ যেগুলোর আধিক্য স্থূলাকৃতির মানুষের অন্ত্রে লক্ষ্য করা যায়৷ এইসব ব্যাকটেরিয়ার বৈজ্ঞানিক নাম প্রোটেওব্যাকটেরিয়া ও ব্যাকটেরোইডেটেস৷

দায়ী অন্ত্রের কিছু ব্যাকটেরিয়া
এই সব ব্যাকটেরিয়ার কারণে আগের চেয়ে বেশি খাওয়া দাওয়া না করলেও ধূমপান ছেড়ে দেয়ার পর অনেক মানুষ মোটা হয়ে যান, জানান ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে সমীক্ষার প্রধান গেয়ারহার্ড রগার৷ তার ভাষায়, ‘‘আমাদের পরীক্ষায় দেখা গেছে, এই নবাগত ব্যাকটেরিয়ারা অন্তত ছয় মাস ধরে অন্ত্রে ঘাঁটি গেড়ে বসে৷ এই অবস্থাটা কতদিন থাকে এবং ব্যাকটেরিয়াগুলি আবার চলে যায় কিনা, তা অবশ্য আমরা এখনও জানতে পারিনি৷''

অন্ত্রের কিছু ব্যাকটেরিয়া খাবার থেকে দক্ষতার সাথে শক্তি ব্যবহার করতে এবং মেদকোষে জমাতে পারে৷ এর ফলে মানুষের পেট ও নিতম্ব ভারি হয়ে যায়৷

লস অ্যাঞ্জেলেস-এর কেডার্স সিনাই মেডিকেল সেন্টারের গবেষকরা আবিষ্কার করেছেন যে, কোনো মানুষের মোটা হওয়ার ধাঁচ আছে কিনা, তা অনেকটা নির্ভর করে আন্ত্রিক ব্যাকটেরিয়ার ওপর৷ স্থূলাকায় মানুষের বেলায় নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া অন্ত্রে তাদের কুকর্ম চালায়৷ গবেষকরা এখন পরীক্ষা-নিরীক্ষা করছেন, এইসব করিতকর্মা ও মেদবর্ধক ব্যাকটেরিয়াকে দূর করা যায় কিনা৷ সূত্র: ডিডব্লিউ

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: বেক্সিমকো ফার্মার কারখানা পরিদর্শন
Previous Health News: অর্থ কি ব্যায়ামের উদ্দীপনা জোগায়?

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')