home top banner

খবর

জন্মেই দুর্ঘটনায় পড়েও বেঁচে গেল শিশুটি!
০৭ অগাস্ট, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   15

হাসপাতালে যাওয়ার পথে গাড়িতেই ভূমিষ্ঠ হয়েছিল শিশুটি। তার ওপর আবার দুর্ঘটনায় পড়ে গাড়িটি। এর পরও বেঁচে গেছে ওই শিশু। বিস্ময়কর এ ঘটনা ঘটেছে সুইডেনে। শিশুটির বাবা মোখলেস রাহিমা স্ত্রীর প্রসববেদনা ওঠায় তাঁকে নিয়ে দ্রুত পশ্চিম গেভল শহরের একটি হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। গাড়িতে ছিল বড় অন্য দুই সন্তানও। হঠাৎ স্ত্রী সামাহের মেজবান ‘ও চলে আসছে! ও চলে আসছে!’ বলে চেঁচিয়ে উঠলে মোখলেস রাস্তার কথা ভুলে পেছনের সিটে তাকান। এতে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং চারটি পাক খায়।
টেলিভিশনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে মোখলেস বলেন, ‘স্ত্রীর চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখি, আমার মেয়ের জন্ম হলো। সে মাথা নিচের দিকে করে গাড়ির মেঝেতে পড়ে।’
গাড়িটি ওলট-পালট খাওয়ার পর থামলে মোখলেস দেখেন, পেছনের সিটে তাঁর দুই সন্তান এবং স্ত্রী ঠিকই আছেন। কিন্তু নবজাতক শিশুটিকে দেখা যাচ্ছিল না। তবে একটু খুঁজতেই তাকে সিটের নিচে পাওয়া যায়। মোখলেস বলেন, ‘আমি তখন ওকে তুলে নিয়ে বুকে জাপটে ধরি। ও তখন কাঁদছিল।’ দুর্ঘটনার পর পাশ দিয়ে যেতে থাকা আরেকটি গাড়ির চালক জরুরি সেবা বিভাগকে খবর দিয়ে পরিবারটিকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন। নবজাতক শিশুটি সুস্থ আছে। পরিবারের অন্য সদস্যরাও অক্ষত আছে। বিবিসি।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: অজগরের আক্রমণে দুই শিশুর মৃত্যু
Previous Health News: 'Dancing with the Stars' host's healthy-living secrets

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')