home top banner

News

রাসায়নিক ছাড়া একটি আপেল পাওয়া যাবে না বাজারে
24 June,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   67

রাজধানীসহ দেশের আনাচে কানাচে সব ফলের দোকানে সারা বছর বিক্রি হয় আপেল। কিন্তু সুস্বাদু এই ফলটিতেই সবচেয়ে বেশি মেশানো হয় রাসায়নিক। বিদেশ থেকে আপেল আমদানির পর এ দেশীয় মুনাফালোভী ব্যবসায়ীরা আপেলে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক মেশান সারা বছর বিক্রির উদ্দেশে। রাসায়নিক মেশানোর পর আপেল থাকে টাটকা ও সজীব।

ঢাকা শিশু হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু, ক্যান্সার ও কিডনি বিভাগ এবং মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটের বহির্বিভাগে কর্তব্যরত চিকিত্সকদের সঙ্গে আলাপকালে তারা বলেন, প্রতিদিন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ নানা মরণব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিত্সার জন্য আসছে। মূলত রাসায়নিকযুক্ত ফল খেয়ে রোগীরা নানা মরণব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আগে যে ধরনের রোগী আসত তারচেয়ে এখনকার রোগী পুরোপুরি ভিন্ন।

রাজধানীর বিভিন্ন ফলের বাজারে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আপেল সম্পর্কে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ তথ্য। তারা জানান, বিদেশ থেকে আপেল আমদানি করে আনার পর আড়তে ওঠানো হয়। সেই আপেলে সাধারণত দুই সপ্তাহ থেকে এক মাসের বেশি সময় রাখা সম্ভব নয়। দীর্ঘদিন রেখে বিক্রির জন্য ও পচন রোধে কেমিক্যাল ও ফরমালিন সংমিশ্রনে তৈরি বিষাক্ত উপাদান স্প্রে করে আপেলে একবার দিলেই যথেষ্ট। স্প্রে করে আড়তের আলাদা গুদামে রেখে দেয়া হয় আপেল। পরে সেই আপেল সারা বছর ধরে রাজধানী থেকে শুরু করে শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারে দেদারসে বিক্রি হচ্ছে।

বাদামতলী, যাত্রাবাড়ী, মিরপুর ১ নম্বর, কাওরান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেট ফলের আড়তের ব্যবসায়ী ও শ্রমিকরা আপেলে বিষাক্ত রাসায়নিক মেশানোর কথা স্বীকার করেছেন। তারা বলেন, আগে তারা কয়েক মাস বাজারে আপেল সরবরাহ করতেন। গত কয়েক বছর ধরে বিষাক্ত কেমিক্যাল দিয়ে আপেল গুদামে রেখে সারা বছর বিক্রি হচ্ছে। অসময়ে টাটকা ও তরতাজা আপেল পাচ্ছেন লোকজন। মুনাফা হচ্ছে দুই থেকে তিন গুণ।

তারা বলেন, বাজারে একটি আপেলও খুঁজে পাওয়া যাবে না যেটি রাসায়নিক মুক্ত। মাঝে মাঝে মোবাইল কোর্ট জরিমানা করে। এত মুনাফার মাঝে সামান্য জরিমানা দিতে সমস্যা হয় না বলে জানান দুই ব্যবসায়ী। তবে বাজারে বিক্রি করলেও নিজের সন্তানদের এসব ফল খেতে দেন না তারা।

 

সূত্র - দৈনিক ইত্তেফাক

Please Login to comment and favorite this News
Next Health News: Ice cubes for a glowing face
Previous Health News: ডিমে এলার্জি থাকলেও ফ্লু ভ্যাকসিন

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')