home top banner

News

পরোক্ষ ধূমপানও ক্ষতিকর
21 June,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   86

ধূমপায়ী ধূমপান করে শ্বাস ছাড়ার সময় বেশ ধোঁয়া ছেড়ে দেন বাতাসে। সেই ধোঁয়ার সঙ্গে যোগ হয় সিগারেট জ্বলার সময়, সিগারেট থেকে সরাসরি নির্গত ধোঁয়া। ধূমপায়ীদের আশপাশে থাকা অধূমপায়ী লোকের শরীরে এ ধোঁয়া ঢুকে যায় শ্বাসের মাধ্যমে তাদের অনীহা সত্ত্বেও। এটাই পরোক্ষ ধূমপান। পরোক্ষ ধূমপান হতে পারে বাসা-বাড়িতে। বাবা ধূমপান করছেন, পাশে সন্তানরা, হতে পারে অফিসে বা কর্মস্থলে। আপনি ধূমপান করছেন না। কিন্তু পাশের সহকর্মী করছেন_ হতে পারে রেস্টুরেন্টু, যানবাহনে, বাজারে এবং জনসমাগম হয় এরূপ অন্যান্য স্থানে। ধূমপায়ীদের ছেড়ে দেয়া ধোঁয়া এবং জ্বলন্ত সিগারেট থেকে সরাসরি ধোঁয়া এ দুই ধোঁয়ার মাধ্যমে তামাকে থাকা সব বিষাক্ত রাসায়নিক পদার্থই বাতাসে ছড়িয়ে যায়। শ্বাসের মাধ্যমে ধূমপায়ীর আশপাশে থাকা অধূমপায়ীর শরীরে এসব রাসায়নিক পদার্থ প্রবেশ করে। কারণ হয়ে দাঁড়ায় অধূমপায়ীর শরীর ক্ষতিকর। পরোক্ষ ধূমপান প্রত্যক্ষ ধূমপানের মতোই ক্ষতিকর। পরোক্ষ ধূমপানের কারণে সঙ্গে সঙ্গে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। যাদের অ্যালার্জি বেশি তাদের অ্যালার্জির লক্ষণ বেড়ে যেতে পারে। যেমন হাঁচি আসা, কাশি হওয়া, চোখ জ্বালা, চোখ দিয়ে পানি পড়া, নাক ঝরা, নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। যাদের হাঁপানি আছে তাদের হাঁপানি অ্যাটাক হতে পারে, শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। পরোক্ষ ধূমপানের জন্য দীর্ঘদিন পরও শরীরে সমস্যা দেখা দিতে পারে। এটা অবশ্য নির্ভর করবে একজন কী হারে এবং কতদিন পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে তার ওপর। দীর্ঘদিন পরোক্ষ ধূমপান করলে কী কী স্বাস্থ্য সমস্যা হতে পারে? হতে পারে ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ব্রঙ্কাইটিস, শ্বাসতন্ত্রের ইনফেকশন, গর্ভপাত, বাচ্চার জন্মগত ত্রুটি ইত্যাদি। দেখা গেছে, বাসা-বাড়িতে ধূমপান করলে বাড়ির অধূমপায়ী সদস্যদের পরোক্ষ ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে যায়। কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপায়ীদের এ সম্ভাবনাও প্রায় ২০ শতাংশ। বাসা-বাড়িতে পরোক্ষ ধূমপায়ী শিশুদের হাঁপানি, ব্রঙ্কাইটিস ও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, অন্যান্য অ্যালার্জি হওয়ার আশঙ্কাও যথেষ্ট। দুই বছরের কমবয়সী শিশুদের শ্বাসনালির বা ফুসফুসের ইনফেকশন হওয়ার সম্ভাবনাও বেশি। সুতরাং পরোক্ষ ধূমপানের প্রশ্নে শিশু ও মহিলাদের কথা একটু বেশি মনে রাখতে হবে। পরোক্ষ ধূমপানের কারণে আমেরিকায় প্রতিবছর প্রায় তিন হাজার অধূমপায়ী ফুসফুসের ক্যান্সারে মারা যায়। এবং প্রায় ৩ লাখ শিশু শ্বাসনালি বা ফুসফুসের রোগে ভোগে। সুতরাং যারা সরাসরি ধূমপান করেন না, পরোক্ষভাবে ধূমপান করিয়ে তাদের শরীরের ক্ষতি করা কোনো মতেই কাম্য নয়।

 

সুত - যায়যায়দিন

Please Login to comment and favorite this News
Next Health News: শিশুদের স্থূলতা : ব্যবসায়িক নীতি নিয়ন্ত্রণের আহ্বান
Previous Health News: জিহ্বার আলসার ও ক্যান্সার

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')