home top banner

খবর

অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকি
১৬ জুলাই, ১৪
Tagged In:  use of pesticides   Posted By:   Healthprior21
  Viewed#:   23

uncontrolled-use-of-pesticidesইফতারি সামগ্রীসহ সকল খাদ্যদ্রব্যে বিষ ও ভেজালের ব্যাপকতার বিপরীতে সরকারের  গৃহীত পদক্ষেপে ভোক্তা সাধারণের শঙ্কা কাটছে না।


মঙ্গলবার সকাল ১১ টায় পবা কার্যালয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’র উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সম্মেলনে বক্তব্য তুলে ধরেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.আবদুস সোবহান।  

তিনি প্রবন্ধে উল্লেখ করেন, গত ১০ বছরে বিষাক্ত কীটনাশকের ব্যবহার ৩২৮ শতাংশ বৃদ্ধি পয়েছে। কীটনাশকজনিত বিষক্রিয়ায় নানা জটিল রোগ আশঙ্কাজনকহারে বাড়ছে। রাজধানী ঢাকা ফরমালিনমুক্ত করতে সরকার শুধুমাত্র মোবাইল কোর্ট পরিচালনা করে। কিন্তু  উৎপাদন পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাবার নিশ্চিত করতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে সরকারিভাবে উল্লেখযোগ্য কোন কার্যক্রম গ্রহণ  করা হয়নি। দেশের জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত।

মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, কৃষি মন্ত্রণালয় কৃষিতে কীটনাশক পরিমাণমতো ব্যবহারের অনুমোদন দিলেও মাঠে কী হচ্ছে, তা যথাযথভাবে নজরদারি করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার যেমন করা হয়, তেমনি কীটনাশক ব্যবহারের একটি নির্দিষ্ট সময় পর শস্য বা ফল বাজারে নেওয়ার কথা থাকলেও সে পর্যšত অপেক্ষা করা হয় না  দেশে চাল, মাছ, সবজি, মসলা এবং ফলমূলে ব্যাপকভাবে বিষাক্ত রাসায়নিকের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞÍরা বলেছেন, উৎপাদন  থেকে বাজারজাত প্রত্যেকটি পর্যায়ে বিষ মেশানো হচ্ছে খাদ্যে। উপজেলা এবং জেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা থাকলেও আদৌও মাঠে গিয়ে কৃষককে সচেতন করে তোলার মতো কোন কার্যক্রম পরিচালনা করতে দেখা যায় না।

কীটনাশকের ব্যবহার প্রতি হেক্টরে বৃদ্ধি পেয়েছে ৫৯৮ শতাংশ এবং এর বার্ষিক আমদানী মূল্য প্রায় ১৭১.৪৩ মিলিয়ন মার্কিন ডলার। সরবরাহকারী  প্রতিষ্ঠান সরকার কর্তৃক নিষিদ্ধ অনেক রাসায়নিক পদার্থের পাশাপাশি রাসায়নিক যৌগ যেমন এলড্রিন ও এনড্রিন বিক্রি অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অত্যন্ত বিপজ্জনক হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। অনেক কীটনাশক লেবেল ছাড়া বা মিথ্যা লেবেলের অধীন এবং কৃষকদের  কোনো সুস্পষ্ট সতর্কবার্তা বা নির্দেশাবলী  ছাড়া বিক্রি করা হচ্ছে।

পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কীটনাশক ব্যবহারের তীব্রতা সবজিতে বেশী। বাংলাদেশ হতে সবজি রপ্তানী কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিমাত্রায় কীটনাশক ব্যবহার। সবজিতে বিষাক্ত রাসায়নিক অবশিষ্টাংশের প্রভাবে ক্যান্সার, উচ্চ রক্তচাপ, চামড়ার রোগ এবং দীর্ঘমেয়াদে কিডনী রোগসহ  মানবদেহে বিভিন্ন রোগ তৈরী করতে পারে। দীর্ঘস্থায়ী কীটনাশক বিষক্রিয়ায় শরীরের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে যেতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পবার যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ময়না, নির্বাহী সদস্য মো. সেলিম, পীসের মহাসচিব ইফমা হোসাইন, মডার্ণ ক্লাবের সভাপতি আবুল হাসনাত, বাংলাদেশ পীস মুভমেন্টের সভাপতি অধ্যাপক কামাল আতাউর রহমান, বিসিএইচআরডির নির্বাহী পরিচালক মো. মাহবুল হক প্রমুখ।

সূত্র - নুতনবার্তা                                                                               

 

Please Login to comment and favorite this News
Next Health News: ২৬ আগস্টের মধ্যে সাড়ে সাত হাজার চিকিৎসক নিয়োগ
Previous Health News: ভারত-চীনে বিশ্বের অর্ধেকের বেশি ক্যান্সাররোগী

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')