home top banner

News

চিনিতেই সুখ সংসারে!
20 April,14
Tagged In:  benefits of sugar  healthy married life   Posted By:   Healthprior21
  Viewed#:   59

স্বাস্থ্য সচেতন নারী-পুরুষ চিনি খান মেপে মেপে৷ কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, রক্তে চিনির অভাব সুখের সংসারেও জ্বেলে দিতে পারে অশান্তির আগুন৷

১০৭ জোড়া বিবাহিত দম্পতির ওপর গবেষণা চালিয়ে ওহাইও স্টেট ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী দেখতে পেয়েছেন, রক্তে শর্করার পরিমাণ যখন কমে যায়, সঙ্গী বা সঙ্গীনীর প্রতি রাগ, ক্ষোভ ও আক্রমণাত্মক মনোভাব ততো বেশি মাথা চাড়া দিয়ে ওঠে৷

এ গবেষণায় অংশগ্রহণকারীদের টানা ২১ দিন প্রাতরাশ ও রাতে ঘুমাতে যাওয়ার আগে রক্তে শর্করার পরিমাণ মেপে দেখতে বলা হয়৷ আর প্রত্যেককে দেয়া হয় একটি করে ভুডু পুতুল, সঙ্গে ৫১টি কাঁটা৷ এই ভুডু পুতুল আসলে সঙ্গী বা সঙ্গীনীর প্রতীক৷ অংশগ্রহণকারীদের বলা হয়, প্রতিদিন তারা স্বামী বা স্ত্রীর প্রতি যতটা রাগ বা ক্রোধ অনুভব করেছেন, সে অনুযায়ী অতি গোপনে কাঁটা বিঁধিয়ে দিতে হবে ওই পুতুলের গায়ে৷

২১ সপ্তাহ পর প্রত্যেকের রক্তে চিনির পরিমাণ এবং ভুডু পুতুলে কাঁটার সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায় যে, যেদিন শর্করার পরিমাণ যত কম, পুতুলে কাঁটার সংখ্যা তত বেশি৷ এই গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক ব্র্যাড বুশম্যান বলেন, ‘‘এমনকি যারা সুখি দাম্পত্য জীবনের কথা বলেছেন, রক্তে চিনি কম থাকলে তারাও রাগ দেখিয়েছেন পুতুলের ওপর৷''

এখানেই শেষ নয়৷ ভুডু পুতুলের পরীক্ষার পর এই অংশগ্রহণকারীদের একটি গবেষণাগারে নিয়ে চালানো হয় আরেকটি পরীক্ষা৷ দু'জনকে পাশাপাশি দুটি আলাদা ঘরে রেখে সঙ্গী ও সঙ্গীনীর বিপক্ষে একটি কম্পিউটার গেম খেলতে বলা হয়৷ একজন জিতে গেলে তার পরাজিত সঙ্গী বা সঙ্গীনী কতটা চিৎকার করে ক্ষোভ প্রকাশ করেন, হেডফোনে তাও খেয়াল রাখতে বলা হয়৷

অবশ্য গবেষকরা যে ব্যবস্থা করে রেখেছিলেন, তাতে প্রত্যেক অংশগ্রহণকারী আসলে খেলেছেন কম্পিউটারের বিরুদ্ধে৷ এমনভাবে এই প্রোগাম তৈরি করা হয়েছিল, যাতে প্রত্যেকেই সমান সংখ্যক বার জয়ী হতে পারেন৷

বিনাচিনির রাগতত্ত্ব মিলে গেছে এখানেও৷ গবেষকরা দেখতে পেয়েছেন, যাদের রক্তে শর্করা কম, হেরে গিয়ে তারাই সবচেয়ে বেশি রাগ ঝেরেছেন৷ আর আগের গবেষণায় যারা ভুডু পুতুলে বেশি কাঁটা বিঁধিয়েছেন, তাদের মধ্যেই হেরে গিয়ে ক্ষেপে যাওয়ার প্রবণতা বেশি৷ বুশম্যান বলেন, ‘‘রক্তে শর্করা কম থাকলে আক্রমণাত্মক মনোভাবও যে বেড়ে যায় – এটা তারই নির্দেশক৷''

তিনি বলেন, গ্লুকোজ বা শর্করা মস্তিষ্কে জ্বালানির মতো কাজ করে৷ মস্তিষ্কের ওজন মানবদেহের মোট ওজনের মাত্র ২ শতাংশ হলেও প্রতিদিন খাবারের সঙ্গে শরীরে যাওয়া শর্করার ২০ শতাংশ ওই মস্তিষ্কই খরচ করে৷ রাগ বা ক্রোধ সামলাতে তাৎক্ষণিকভাবে নিজের ওপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়, তাতে মস্তিষ্কের বাড়তি শক্তি প্রয়োজন হয়৷ এই সময়টায় চিনিতে টান পড়লেই বাঁধে গোল৷

বুশম্যান বলেন, ‘‘আমাদের পরামর্শ খুব সাধারণ, তবে কাজের৷ পেটে ক্ষুধা নিয়ে স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো গুরুতর বিষয়ে আলোচনায় না যাওয়াই ভালো৷''-এএফপি

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: হসপিটালের সকল সুবিধার খোঁজ ঘরে বসেই পেতে চান!! সব এখন আপনার নখদর্পণে!!
Previous Health News: অবিবাহিতদের মৃত্যুঝুঁকি বেশি

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')