home top banner

খবর

হেপাটাইটিস-বি ভ্যাকসিনের নামে শুধুই পানি
২৫ মার্চ, ১৪
Tagged In:  vaccine  hepatitis b vaccine   Posted By:   Healthprior21
  Viewed#:   234

Hepatitis-B-Vaccineহেপাটাইটিস-বি ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ভ্যাকসিন নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কখনও ব্যক্তি নিজেই আবার কখনো পরিবারের সবাই মিলে একত্রে ভ্যাকসিন নিচ্ছে। অফিস-আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়েও হেপাটাইটিস-বি এর ভ্যাকসিন দেয়া হচ্ছে। কিন্তু কেউ কি কখনো ভেবেছে, ভ্যাকসিনের নামে আসলে কী দেয়া হচ্ছে? ইনজেকশনের মাধ্যমে ভাইরাস সংক্রমণ রোধে কোন ওষুধ নয়, আমরা যে পানি পান করি, সেই পানিই পুশ করা হচ্ছে শরীরে। রাজধানীতে একটি প্রতারক চক্র দীর্ঘদিন এভাবেই মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গতকাল সোমবার র্যাবের মোবাইল কোর্ট বনানী এলাকার একটি প্রতিষ্ঠানের অফিসে 'ইনজেকশন' পুশ করার সময় হাতেনাতে একজনকে আটক করে । এসময় তার কাছ থেকে বেশ কিছু নকল ভ্যাকসিন উদ্ধার করা হয়। 

ইতিপূর্বে মুন্সিগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন এলাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের দেহে বি ভাইরাসের ভ্যাকসিন পুশ করার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। পরে জানা যায়, এগুলো ছিল নকল ভ্যাকসিন। এর ভিতরে শুধুই পানি। প্রতারক চক্র স্বল্প মূল্যে জেলা-উপজেলা গ্রাম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে বি ভাইরাস প্রতিরোধের নামে দেহে পানি পুশ করেই চলছে। 

বিশেষজ্ঞ চিকিত্সকদের মতে, এ দেশে ক্যান্সার, কিডনি, লিভারসহ মরণ ও জটিল ব্যাধি আশংকাজনকহারে বৃদ্ধির জন্য ভেজাল, নকল ও বিষাক্ত খাদ্যসামগ্রী দায়ী। 

গতকাল র্যাব-১ এর পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে মোবাইল কোর্ট বনানী এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাকসিনের নামে পানি পুশকালে ইমরান নামে এক যুবককে আটক করে। 

হেলথ ভিশন বাংলাদেশ নামের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঐ ব্যবসায়ী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীদের দেহে বি ভাইরাসের ভ্যাকসিন দেয়ার কথা ছিল। তুষার ইমরান মোবাইল কোর্টকে জানান, এ ভ্যাকসিন আসলে নকল এবং এর ভিতরে শুধু পানি। ঐ সময় মোবাইল কোর্টের সাথে থাকা ওষুধ প্রশাসনের কর্মকর্তা পরীক্ষা করে দেখেন যে, আসলে ভ্যাকসিন নকল, ভিতরে শুধু পানি। তুষার ইমরান জানায়, পল্লবী ১২ নম্বর সেকশনের ২ নম্বর রোডে হেলথ ভিশন বাংলাদেশের অফিস। এ অফিস থেকে দুই বছর ধরে দুই শতাধিক মিল কারখানা সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে বি ভাইরাসের ভ্যাকসিনের নামে পানি পুশ করা হয়েছে। দুই সহশ্রাধিক নারী, পুরুষের দেহে ভ্যাকসিনের নামে পানি পুশ করা হয় বলে ইমরান জানায়। 

দুই শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে ২৪টি ভিভিআইপি প্রতিষ্ঠান রয়েছে। এমনকি এরমধ্যে দেশের প্রথম সারির একটি টেলিফোন অপারেটর প্রতিষ্ঠানও রয়েছে। একেক জনকে তিনটি করে ডোজ দিতে হয়। প্রতি ডোজের জন্য ৮শ' টাকা করে নেয়া হয় বলে ইমরান জানান। এই ভেজাল ও নকল ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠানের মালিক ৫ জন। মোবাইল কোর্ট তুষার ইমরানকে ১ বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়ে দেয়। এই প্রতিষ্ঠানের ৫ মালিক শুভ হানিফ, মো: মাসুম, এ্যানি, বাঁধন ও তুষারের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেয় মোবাইল কোর্ট। 

ভুয়া হারবাল তৈরির কারখানার সন্ধান লাভ, ১৪ জনের জেল জরিমানা

গতকাল র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো: ফরহাদ হোসেন রাজধানীর পূর্ব রামপুরার ৫৮/১ ভবনে অভিযান চালিয়ে গ্রীন লাইফ হারবাল মেডিসিন তৈরির ভুয়া কারখানার সন্ধান পায়। মোবাইল কোর্ট ক্ষতিকর বিভিন্ন দ্রব্যের সংমিশ্রণে বিপুল পরিমাণ তৈরি যৌন উত্তেজক ওষুধ জব্দ করে। যার মূল্য ২৫ লাখ টাকা। দীর্ঘদিন এ প্রতিষ্ঠান এ বিপজ্জনক ও ক্ষতিকর যৌন উত্তেজক ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিল। মোবাইল কোর্ট ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুই লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করে।
 
সূত্র - দৈনিক ইত্তেফাক 

আপনার ঔষধটি নকল প্রতিরোধে সবধরনের কারিগরী সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের সেবা দেয়ার জন্য প্রস্তত আছি। 


To protect your product from counterfeiting please contact us. We are ready for you.


Please Login to comment and favorite this News
Next Health News: পোলিও নির্মূলে সাফল্য
Previous Health News: আজ বিশ্ব যক্ষ্মা দিবস

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')