home top banner

খবর

বার্ধক্যে সামাজিক যোগাযোগ আয়ু বাড়ায়?
১৯ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  adult health  elderly day   Posted By:   Healthprior21
  Viewed#:   30

সামাজিক যোগাযোগ রক্ষা এবং নিয়মিত শারীরিক ব্যায়াম করলে বার্ধক্যে সুস্থতার পাশাপাশি দীর্ঘায়ু অর্জন করা সম্ভব হয়। আর একাকিত্বের অনুভূতি একজন বয়স্ক মানুষের অকালমৃত্যুর ঝুঁকি ১৪ শতাংশ বৃদ্ধি করে। নতুন এক গবেষণার ভিত্তিতে মার্কিন বিজ্ঞানীরা এসব তথ্য জানিয়েছেন।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক জন ক্যাসিওপো বলেন, বার্ধক্যকালীন একাকিত্বের সমস্যাটির ব্যাপকতা মানুষের সুবিধাবঞ্চিত আর্থসামাজিক অবস্থার মতোই নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অপরিচিত পরিবেশে বসবাস বয়স্ক মানুষের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়।

পিটসবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক কার্ক এরিকসন বলেন, একা মানুষ সাধারণত শুয়ে-বসে সময় কাটাতে অভ্যস্ত হয়ে পড়ে। এতে তার স্বাস্থ্য স্বভাবতই নাজুক হয়ে পড়ে। নিয়মিত হাঁটার মতো অতি সাধারণ ব্যায়ামের ফলে হৃদরোগ বা আলঝেইমার ঝুঁকি ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। সূত্র: এএফপি

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this News
Next Health News: চার বেসরকারি মেডিকেলকে কারণ দর্শানোর নোটিশ
Previous Health News: চিকিৎসা নিতে এসে ছিনতাইকারী আটক

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')