home top banner

খবর

হংকংয়ে ফ্লু আক্রান্ত ২০ হাজার মুরগি নিধন
৩০ জানুয়ারী, ১৪
Tagged In:  Bird flu   Posted By:   Healthprior21
  Viewed#:   26

হোলসেল মার্কেটের সব মুরগিই নিধন করা হবে বলে জানিয়েছে হংকং সরকার। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, আমদানিও তিন সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে।

গত বছরের শুরুর দিকে এইচ৭এন৯ ভাইরাসে আক্রান্ত গৃহপালিত পাখি (যেমন মুরগি) থেকে মানুষও এ ফ্লু আক্রান্ত হয়।

চীনের ঝিজিয়াং প্রদেশে সম্প্রতি এইচ৭এন৯ ফ্লু আক্রান্ত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর পর থেকে প্রদেশটির তিনটি শহরে পোল্ট্রি মুরগির ব্যবসা বন্ধ রয়েছে।

সাংহাই শহরেও একই কারণে ৩১ জানুয়ারি থেকে পোল্ট্রির ব্যবসা তিন মাসের জন্য বন্ধ করা হয়েছে।

চীনে নববর্ষের ছুটির এ সময়ে (লুনার নিউ ইয়ার) সবাই যখন বিভিন্ন জায়গায় বেড়ানো এবং উৎসবে পালনের প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরনের পদক্ষেপ নেয়া হল। এধরনের উৎসব উপলক্ষ্যেই সাধারনত মুরগির বেচাকেনা হয় বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, চীন, হংকং ও তাইওয়ানে মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয় বেশি।

২০১৩ সালের শুরুতে এইচ৭এন৯ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। সেই থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত অন্তত ২০০ মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে অন্তত ৫০ জন।

সূত্র - bdnews24.com

Please Login to comment and favorite this News
Next Health News: উচ্চমাত্রায় বেদনানাশক ব্যবহার!
Previous Health News: মদ ত্বক ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')