home top banner

News

এফএওর তথ্য বিশ্বে খাদ্যের দাম এখন বেশ কম
12 January,14
Tagged In:  food price in world   Posted By:   Healthprior21
  Viewed#:   16

তেল, চিনি ও খাদ্যশস্যের সরবরাহ ভালো থাকায় বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের দাম এখন বেশ কমেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, গত ডিসেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় খাদ্য মূল্যসূচক কমেছে ৩ দশমিক ৫ শতাংশ।

আগের মাস নভেম্বরেও খাদ্য মূল্যসূচক কম ছিল আগের বছরের চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ।

শুধু তা-ই নয়, খাদ্যের দাম কম ছিল বছরজুড়েই। পুরো বছরের বার্ষিক গড় খাদ্য মূল্যসূচক ছিল ২০৯ দশমিক ৯ শতাংশ, যা আগের বছরের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ কম।

এফএও বলেছে, ২০১৩ সালে খাদ্যশস্যের দাম ৭ দশমিক ২ শতাংশ কমেছে। বিশ্বে গম ও ভুট্টার চাহিদা কমে যাওয়ায় দামে তার প্রভাব পড়েছে। তরিতরকারির দাম গত চার বছরের মধ্যে সর্বনিম্ন ছিল ২০১৩ সালে। চিনির দাম কমেছে ১৮ শতাংশ।

তবে ডিসেম্বরে চালের দাম কিছুটা বেড়েছে। একই সঙ্গে দুগ্ধজাত পণ্য এবং মাংসের দাম কয়েক মাস ধরেই বাড়ছে। সূত্র: ইকোনমিক টাইমস।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: নানির গর্ভে নাতনি!
Previous Health News: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ সমাবেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ আইনের দাবি

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')