home top banner

News

চল্লিশোর্ধ পুরুষেরহরমোন থেরাপিরপ্রয়োজন নেই
06 June,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   130

গত ১০ বছরে টেসটেসটেরন হরমোনের ব্যবহার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে টেসটেসটেরন ব্যবহারের হার ছিলো শূন্য দশমিক ৮১ ভাগ। ২০১১ সালে শতকরা ৩ ভাগ লোক টেসটেসটেরন হরমোন ব্যবহার করছে। আর পুরুষ হরমোন নামের এই টেসটেসটেরন ব্যবহারের দিকে ঝুঁকছেন চল্লিশোর্ধ পুরুষ। পুরুষরা কেন অযথা টেসটেসটেরনের দিকে ঝুঁকছেন তা নিয়ে দুঃশ্চিন্তায় পড়ছেন বিশেষজ্ঞগণ। এই হরমোনের ব্যবহার বাড়লেও এ ধরনের হরমোন সেবন ও হরমোন ইনজেকশনে আদৌ কোন উপকার হয় কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। এ ব্যাপারে স্ট্যাডি গবেষক টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ মেডিসিনের সহযোগী অধ্যাপক ড. জ্যাকয়েস বেইলারগিওন মনে করেন, যাদের রক্তে এই বিশেষ হরমোনটি কম তাদের চিকিত্সায় এই হরমোন ব্যবহার হচ্ছে। পুরুষের ধারণা, এই হরমোন বেশি থাকলে তাদের শারীরিক ক্ষমতা বাড়ে এবং পেশী হয় মজবুত। তবে গবেষণায় প্রতীয়মান হয়েছে অনেক ক্ষেত্রে টেসটেসটেরন হরমোন সেবনে বন্ধ্যাত্ব তৈরি হতে পারে এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তবে প্রকৃত অর্থে যদি টেসটেসটেরন হরমোন হরাসের কারণে শারীরিক সমস্যা হয় তবে বিশেষজ্ঞের পরামর্শ নেয়া যেতে পারে। এ ব্যাপারে নিউইয়র্কের লিনক্স হিল হসপিটালের ইউরোলজিস্ট ড. এলি লিজা উল্লেখ করেছেন, শুধু লো টেসটেসটেরনের কারণেই যে শারীরিক ক্ষমতা হরাস পায় তাই নয়, অতিরিক্ত মানসিক চাপ থেকেও সমস্যা হতে পারে। আর এ ক্ষেত্রে হরমোন নয়, বরং সংশ্লিষ্ট ওষুধ সেবনই ভালো। তাই অকারণে টেসটেসটেরন হরমোন সেবন করা উচিত নয়।

 
 
 
Source:http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDZfMDZfMTNfMV82XzFfNDY0NTg=

Please Login to comment and favorite this News
Next Health News: পানি খেয়ে পাঁচ শতাধিক গার্মেন্টস শ্রমিক অসুস্থ
Previous Health News: Probiotics with antibiotics may prevent diarrhea

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')