home top banner

Health Tip

যৌথ পরিবারের ঈদ
10 October,13
Tagged In:  eid celebration  
  Viewed#:   102

যৌথ পরিবারে সব সময় হইচই ও আনন্দের ভাগ বেশি থাকে। আর এই আনন্দ যদি হয় ঈদের, তাহলে সেটি অনেক রঙিন ও বর্ণিল। মনে হয়, ঈদের চাঁদের আলো ঘরকে আলোকিত করে তোলে। এখন তো যৌথ পরিবার ভেঙে একক পরিবারের দিকে ঝুঁকছে সবাই। কিন্তু ঈদের আনন্দ যৌথ পরিবারে যা হয়, একক পরিবারে হয় বলে মনে হয় না।

আমার চেনা এক যৌথ পরিবারের গল্প জানি। সেই পরিবারে চাচা-চাচি, ফুফা-ফুফু, মা-বাবা একসঙ্গে থাকতেন। ঈদের আগের দিন থেকে সেই বাড়িতে ঈদ শুরু হয়। বিভিন্ন ধরনের রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন সবাই। একেকজন একেক পদ রান্না করেন। চালের রুটি দিয়ে গরুর মাংস খাওয়ার জন্য দুদিন আগে থেকে চাল গুঁড়া করে আনা হয়। অনেক ধরনের পিঠা বানানো হয়। পুলি পিঠা, পান পিঠা, চিতই পিঠা; আরও কত যে পিঠা!

যৌথ পরিবারে কোরবানির ঈদের সময় গরু নিয়ে কত মজা হয়। দেখা যায়, সবাই মিলে গরুর হাটে যায়। গরু কেনা হলে বাসায় রেখে সারা রাত পালাক্রমে পাহারা দেওয়া হয়, যাতে চুরি না হয়।

পাড়ায় কোন পরিবারের গরু সবচেয়ে বড়, তা নিয়ে ছোটদের মধ্যে একধরনের তর্ক-বিতর্কও হতো। সেটা অনেক আগে যেমন হতো, আজও তেমনই হয়। কিন্তু একক পরিবারে এ ধরনের আনন্দ খুব একটা হয় না। হলেও সেই আনন্দ অন্যের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার সুযোগ থাকে না।

আমি নিজে যৌথ পরিবারে বড় হইনি ঠিকই, তবে আমরা যেহেতু পাঁচ ভাইবোন, তাই ঈদের দিন জমজমাট থাকে আমাদের বাসা। আমার খালু-খালা ঈদের দিন চলে আসেন আমাদের সঙ্গে ঈদ করতে। আমার অন্য খালাতো-মামাতো ভাইবোনেরা ঈদের দিন আমার মায়ের হাতে গরুর মাংস খেতে খুবই পছন্দ করেন। এটিও একধরনের আনন্দ। তবে যৌথ পরিবারের আসল ঈদের মজা কী, তা আমি নানাবাড়িতে দেখেছি। সকালে নানা তাঁর ছেলেদের নিয়ে ঈদের নামাজ পড়তে যেতেন। নামাজ শেষ করে বাসায় ফিরে কোরবানির জন্য সবাই ব্যস্ত হয়ে পড়তেন। আমরা দোতলা বাড়ির ছাদ থেকে সব দেখতাম। কোরবানি হয়ে গেলে আমার খালাতো-মামাতো ভাইবোনেরা মিলে রিকশায় ঘুরে বেড়াতাম পুরো শহরের রাস্তায় রাস্তায়। ঈদে আমরা মেলায় যেতাম। বাতাসা, নাড়ু, লজেন্স আরও কত-কী খেতাম। মজার মজার খেলা হতো, সেগুলো দেখতাম। এই ভালো লাগাটা আজও অনুভব করি।

আজকাল যৌথ পরিবারের ঈদের মধ্যেও খানিকটা পরিবর্তন এসেছে।

কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, যৌথ পরিবারের ঈদ মানে কে কত দামি পোশাক কিনেছে, কার গরুর দাম কত। যৌথ পরিবারের ঈদে এখন টেবিলজুড়ে নানা পদের খাবার থাকে। অথচ মনে হয়, কোথায় যেন বেদনার সুর বাজছে। আজকের যৌথ পরিবারের ঈদ আর আগের যৌথ পরিবারের ঈদের মধ্যে তাই অনেক অমিল। তবু মনে হয়, একক পরিবারের ঈদের চেয়ে যৌথ পরিবারের ঈদ অনেক আনন্দের, অনেক ভালো লাগার।


সুত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: চুল ও তার কথকতা
Previous Health Tips: হাই হিলে হাই রিস্ক

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')