home top banner

স্বাস্থ্য টিপ

নিউরোডার্মাটাইটিস: চুলকাতে চুলকাতে রক্তাক্ত হয়ে যায় ত্বক
১৪ সেপ্টেম্বর, ১৩
  Viewed#:   180

জার্মানির প্রায় ১৫ শতাংশ শিশু ও তিন শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ নিউরোডার্মাটাইটিসে আক্রান্ত৷ সাধারণত শিল্পোন্নত দেশগুলিতেই রোগটির প্রকোপ দেখা যায়৷ এটি একটি ক্রনিক অসুখ৷ আক্রান্ত জায়গা লাল হয়ে ফুসকুড়ির মতো দেখা যায়৷ শুরু হয় চুলকানো, যা রীতিমতো এক অত্যাচার৷ রোগীকে নাস্তানাবুদ করে ছাড়ে এই অসুখ৷ আর চুলকানোর ফলে ঘা ও সংক্রমণের সৃষ্টি হয়৷ বিস্তৃত হয় রোগটি৷ আস্তানা গাড়ে ব্যাকটেরিয়ারা৷

সাময়িক প্রশমন হয় মলমে
চিকিত্সার জন্য সাধারণত কর্টিসন মলম দেয়া হয়৷ এই ওষুধের আবার পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয়৷ এতে ত্বক পাতলা হয়ে যায়৷শরীরের কোষ সংবেদনশীল হয়ে পড়ে৷ তাই দীর্ঘস্থায়ী কোনো সমাধান হতে পারে না কর্টিসনের প্রয়োগ৷ তবে জরুরি অবস্থায় এই ওষুধ কাজে লাগে৷

নিউরোডার্মাটাইটিস মাঝে মাঝে চাড়া দিয়ে ওঠে৷ তখন চুলকানি বাড়ে, সেই সাথে সংক্রমণও৷ এই অবস্থা কতদিন থাকে, তা বলা যায় না৷ অনেক সময় বয়স হওয়ার সাথে সাথে রোগের প্রকোপ কমে যায়৷ খুব কম ক্ষেত্রেই রোগটি পুরোপুরি ভালো হয়৷

‘‘নিউরোডার্মাটাইটিস জিনগত কারণে হয়ে থাকে৷ আমাদের জিনেই তা প্রোথিত থাকে৷ তবে রোগটি আদৌ দেখা দেবে কিনা এবং দিলেও কখন কোন পরিস্থিতিতে তা আগে থেকে বলা যায় না৷ শরীরের এই প্রকৃতি আমরা বদলাতে পারি না৷'' বলেন ডুসেলডর্ফ ইউনিভার্সিটি ক্লিনিকের চর্মরোগ বিশেষজ্ঞ শ্টেফান মিলার৷

রোগটি আদতে সংক্রামক নয়
নিউরোডার্মাটাইটিস সংক্রামক রোগ নয়৷ কিন্তু লাল ও রক্তাক্ত চামড়া দেখলে অনেকের মনে ভয় ও ঘৃণার সৃষ্টি হয়৷ রেনে ফাইফারও এই রকম একজন ভুক্তভোগী৷ তিনি জানান, ‘‘কিন্ডারগার্টেনে তো রীতিমত অত্যাচার মনে হতো৷ বিশেষ করে খেলাধুলার সময়৷ অন্য বাচ্চারা রক্তাক্ত ত্বক দেখলে বুঝতে পারতো না, কী রকম আচরণ করবে আমার সাথে৷''

আজ ৩০ বছর বয়সি ফাইফার সেইসব রোগীদের একজন, যাদের অসুখটি ভালো হয়ে গেছে৷ অবশ্য ছয় বছর বয়স থেকেই রোগমুক্ত তিনি৷ কোনো উপসর্গ নেই৷

তিন মাস বয়সে প্রথম দেখা দেয় রোগটি৷ একদিন টিকা দেওয়ার পর বিছানায় শোয়ানো হয় তাকে৷ পরদিন মা বাচ্চাকে ওঠাতে গিয়ে যেন এক রক্তাক্ত বান্ডিল দেখতে পান৷ সারারাতে চুলকাতে চুলকাতে ঘা হয়ে গেছে শিশুটির৷ সেই থেকে শুরু৷ এরপর চলে ডাক্তারের কাছে ছোটাছুটি ও চিকিৎসার পালা৷ পরে মা বাবা ভুক্তভোগীদের নিয়ে একটি ‘সেল্ফ হেল্প' গ্রুপ গড়ে তোলেন৷ আজ সেই সংস্থার প্রধান রেনে ফাইফার৷

প্রকোপটা শৈশবে কিন্তু বেশি
নবজাত শিশুদের সাধারণত মুখ, বাহু ও পায়ে দেখা দেয় নিউরোডার্মাটাইটিসের লক্ষণ৷ মাঝে মাঝে পিঠে, খুব খারাপ হলে সারা শরীরে ছেয়ে যায় অসুখটি৷ একটু বড় হয়ে স্কুলে যাওয়ার বয়স হলে কিছু কিছু লক্ষণ দূর হয়ে যায়৷ কিন্তু সব ক্ষেত্রে নয়৷ ‘‘সঠিক কারণ ঠিকমতো জানা না থাকলেও স্ট্রেস, ব্যাকটেরিয়া, অ্যালার্জি, ছত্রাক এসব থেকে হতে পারে নিউরোডার্মাটাইটিস'', বলেন স্টেফান মেলার৷

এছাড়া গাড়ির গ্যাস ও শিল্পকারখানার বিষাক্ত ধোয়া থেকেও হতে পারে এই অসুখ৷ রোগীদের জন্য মূল সমস্যা আক্রান্ত জায়গার ব্যথা বেদনা নয় বরং অসহনীয় চুলকানি৷ এ ব্যাপারে নানা সমীক্ষা চলছে৷ এ জন্য চুলকানোর মাত্রা পরিমাপ করা হয়৷ এক থেকে দশ পর্যন্ত স্কেলে রোগীরা চিহ্ন দিয়ে এই মাত্রা জানাতে পারেন৷ এছাড়া চুলকানোর তীব্রতাও বিবেচনা করা হয় সমীক্ষার জন্য৷ এইভাবে এই চর্মরোগটি সম্পর্কে আরো জানতে চান গবেষকরা৷ বের করতে চান ওষুধপত্র৷ যাতে করে নিউরোডার্মাটাইটিসে আক্রান্ত রোগীদের জীবনটা সহনীয় করে তোলা যায়৷ সূত্র: ডিডব্লিউ

সূত্র - natunbarta.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: গোসল করার সময় কানে পানি ঢুকলে কি কোনো সমস্যা হতে পারে?
Previous Health Tips: কাঁধের ব্যথা দিনে দিনে বাড়ছে?

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')