home top banner

স্বাস্থ্য টিপ

শিশুকে ডায়পার র্যাঁশ থেকে বাঁচাতে
১০ সেপ্টেম্বর, ১৩
  Viewed#:   235

শিশুর জন্মের পর থেকেই ডায়পার পরানো হয়। শিশুর ত্বক অত্যন্ত কোমল এবং নাজুক, তাই ডায়পার পরানোর কারণে অনেক শিশুরই র‍্যাশ হয়। যখন মল-মূত্র ইত্যাদি বর্জ্যকে শরীরের সাথে চেপে রাখা হয় তখন এগুলি শিশুর কোমল ত্বক রক্ষাকারী ত্বকের উপর প্রভাব ফেলে, যার ফলাফল হল লাল রঙের র‍্যাশ। ডায়পার পরানোর ফলে র‍্যাশ হয় তাই এগুলিকে ডায়পার র‍্যাশ বলা হয়।

যদি সঠিক সময়ে ডায়পার র‍্যাশ সারাতে ব্যবস্থা না নেয়া হয় তাহলে এই র‍্যাশ শিশুর শরীরে ঈস্ট ইনফেকশানের জন্ম দেয়। ঈস্ট মূলত উষ্ণ, ভেজা এবং অন্ধকার পরিবেশে দ্রুত বিস্তার লাভ করে। তবে ভয় পাওয়ার কারণ নেই, শিশুর ডায়পার র‍্যাশ হলে সময়মত যত্ন নিলে র‍্যাশ সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।

নিম্নে ডায়পার র‍্যাশ থেকে শিশুকে রক্ষা করতে কিছু টিপস উল্লেখ করা হল -

১) সময়ে সময়ে ডায়পার পাল্টান

শিশুর ডায়পারে বার বার হাত দিয়ে দেখুন ডায়পার শুকনো আছে কিনা। যদি ভেজা মনে হয়  তাহলে সাথে সাথে ডায়পার পাল্টে দিন।

২) শিশুর ডায়পার পরানোর জায়গা পরিষ্কার রাখুন

শিশুর ডায়পার পরানোর জায়গা সবসময় পরিষ্কার এবং একদম শুকনো রাখুন। মাঝে মাঝে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে ডায়পার পরানোর জায়গা মুছে দিন। একদম শুকনো হওয়ার পর পুনরায় ডায়পার পরান।

৩) টাইট করে ডায়পার পরাবেন না

ডায়পার পরানোর সময় খেয়াল রাখুন ডায়পার যেন শিশুর নিতম্বে আঁটসাঁট হয়ে লেগে না থেকে। এতে ইনফেকশান এবং র‍্যাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

৪) ময়েশ্চারাইজ করুন

ডায়পার র‍্যাশ প্রতিরোধ করার কিছু ক্রিম পাওয়া যায়। চিকিৎসকের সাথে কথা বলে এই ধরণের কোন ক্রিম ব্যবহার করতে পারেন।

৫) বাতাস লাগতে দিন

মাঝে মাঝে শিশুর ডায়পার খুলে কিছু সময় বাতাস লাগানোর ব্যবস্থা করে দিন।

৬) কখন ডাক্তারের শরনাপন্ন হবেন

যদি ডায়পার র‍্যাশ অনেকদিন ধরে যত্ন নেয়ার পরও না যায় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হোন। আপনার চিকিতসক ঈস্ট ইনফেকশান নির্মূলকারী কোন ক্রিম ব্যবহারের পরামর্শ দিতে পারেন।

সূত্র - parents.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কাঁচা লবণ না খেয়ে রান্নায় লবণ বাড়িয়ে দিলে কি রক্তচাপ বাড়বে?
Previous Health Tips: বিয়ের আগে...

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')