home top banner

স্বাস্থ্য টিপ

শিশুদের কিছু সাধারন রোগ বালাই
২৯ অগাস্ট, ১৩
  Viewed#:   387

জ্বর
জ্বরে আক্রান্ত হয়নি এমন শিশুর কোথাও পাওয়া যাবে না। শিশুদের মাঝে বিভিন্ন কারণে জ্বর আসা খুবই সাধারণ। জ্বর আসার নানা কারণ থাকতে পারে যেমন – সর্দি, ইনফেকশান, ঋতুর পরিবর্তন ইত্যাদি। অধিকাংশ ক্ষেত্রে বাবা মারা শিশুর জ্বর হলে ঘরোয়া উপায় অবলম্বন করেন। কিন্তু বাবা মাদের এতা অবশ্যই মাথায় রাখা উচিত শিশুদের জ্বর শরীরের ভেতরের ইনফেকশানের কারনেও আসতে পারে। তাই শিশুর জ্বর ১০০র বেশি হলে দেরি না করে চিকিতসকের পরামর্শ নিন।

সর্দি
শিশুদের মাঝে আরেকটি সাধারণ রোগ। যে বাসায় শিশু আছে সে বাসায় অবশ্যই থান্দার ওষুধ পাওয়া যাবে। বেশির ভাগ ক্ষেত্রে শিশুদের সর্দি হয় ভাইরাসের সংক্রমণের জন্য। সর্দি লাগলে নাক দিয়ে সর্দি পড়া খুবই সাধারণ। মাঝে মাঝে স্বল্প পরিমানে জ্বরও থাকতে পারে। কিন্তু যদি শিশু ভয়ঙ্কর ভাবে কাশি দেয় ক্রমাগত এবং সাথে উচ্চ মাত্রার জ্বর থাকে তাহলে বুঝতে হবে এতা ইনফ্লুয়েঞ্জা বা নিউমোনিয়া হওয়ার পূর্ব লক্ষণ। অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় যারা সর্দিতে বেশি আক্রান্ত হয় শিশু বয়সে তাদের অ্যাজমা হওয়ার আশঙ্কা থাকে।  

র‍্যাশ
শিশুর সবসময় ডায়পারের কারণেই র‍্যাশ পড়বে এমন কোন কথা নেই। অনেক শিশুরই ত্বক অনেক সেনসিটিভ হয়। তাই তারা বেশি বিভিন্ন রকম অ্যালার্জিতে আক্রান্ত হয়। আপনার শিশু অ্যালার্জিক হলে তাকে পশমযুক্ত খেলনা দিয়ে খেলতে দিবেন না। ধুলাবালি থেকে যথাসম্ভব দূরে রাখুন। 

পেটের পীড়া
আমাদের বয়স্কদের মত শিশুরাও – অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বদহজম ইত্যাদি পেটের পীড়ায় আক্রান্ত হতে পারে। শিশুদের পেটের পীড়ার মূলকারণ হল – কোন খাবার হজম না হওয়া অথবা খাওয়ার অযোগ্য কোন জিনিস মুখে দেওয়া থেকে। শিশুদের একটি সাধারণ অভাস হল যা সামনে পায় তাই মুখে দিয়ে দেয়া। মেঝের ময়লা অথবা আবর্জনা মুখে গেলে ব্যক্টেরিয়ার সংক্রমণ থেকে পেটের সমস্যা হতে পারে। অনেক সময় শিশুরা পর্যাপ্ত পানি, শাক সবজি, ফলমূল ইত্যাদি খেতে চায় না এসবের থেকেও তাদের কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা হতে পারে।

ডায়রিয়া
ডায়রিয়া আমাদের দেশের শিশুদের মাঝে খুবই সাধারণ একটি রোগ। রোটা নামক ভাইরাসের সংক্রমণ থেকে বাচ্চারা মূলত ডায়রিয়ায় আক্রান্ত হয়। তবে অন্যান্য কারণ যেমন ইনফেকশান, বদহজম অথবা অ্যালার্জি ইত্যাদি থেকেও ডায়রিয়া হতে পারে। শিশুদের ডায়রিয়া থেকে বাঁচাতে পর্যাপ্ত যত্ন নিতে হবে। অপরিষ্কার পরিবেশে শিশুদের রাখা যাবে না। শিশুদের ডায়রিয়া হলে শিশুদের প্রথমেই স্যালাইন খাওয়াতে হবে। ডায়রিয়ার সবথেকে ভয়ঙ্কর দিক হলে শিশুর শরীরে পানি কমে চরম পানিশূন্যতা দেখা দেয় যা অনেক সময় শিশুর মৃত্যুর কারণও হয়ে দাড়ায়। তাই প্রাথমিকভাবে শিশুকে স্যালাইন খাওয়াতে হবে এবং দেরি না করে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে অথবা চিকিতসকের শরণাপন্ন হতে হবে।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কিসে নেই ফরমালিন!
Previous Health Tips: মিষ্টি কিন্তু মিষ্টি নয়!

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')