home top banner

Health Tip

মাটি দিয়ে সৌন্দর্যচর্চা
09 July,13
  Viewed#:   512

পুকুরে গোসল করার সময় কাদা দিয়েই বউ-ঝিরা পরিষ্কার করে ফেলতেন হাত-পা। দামি ক্রিম, ক্লেনজার, স্ক্রাব নয়, যুগ যুগ ধরে এভাবেই তাঁরা যত্ন নিয়ে আসছেন ত্বকের। এ সময়ের সৌন্দর্যচর্চাতেও ব্যবহার হতে পারে মাটির।
আয়ুর্বেদ ও রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে রূপচচর্চায় মাটির ব্যবহার দেখা যায়। তবে এখন স্পার ক্ষেত্রে মাটি বেশি ব্যবহূত হয়। স্পাতে একে বলা হয় মাড থেরাপি, মাটিতে যেসব খনিজ উপাদান রয়েছে, তা আমাদের ত্বকের জন্য ভালো ক্লেনজারের ভূমিকা পালনের পাশাপাশি ময়েশ্চরাইজারের কাজও করে।’
সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের মাটির ব্যবহার হয়। একেক ধরনের মাটির কাজ একেক রকম। রাহিমা সুলতানা জানান, লাল, সাদা, ধূসর, সবুজ—এ চার ধরনের মাটি ব্যবহূত হয় রূপচর্চায়। এর মধ্যে কোনো কোনোটি নির্দিষ্ট নামে পরিচিত, আবার কোনো কোনোটি রং দ্বারা পরিচিত। রূপচর্চার ক্ষেত্রে ব্যবহূত বিভিন্ন ধরনের মাটি ও এর ব্যবহার নিয়ে কিছু পরামর্শ দেওয়া হলো।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মুলতানি মাটির জুড়ি নেই। আমাদের দেশে প্রসাধনীর দোকানে এ মাটি কিনতে পাওয়া যায়। এর বিকল্প হিসেবে আমাদের দেশের লাল আঠালো এঁটেল মাটিও ব্যবহার করা যেতে পারে। ময়মনসিংহ, কুমিল্লা ও নরসিংদীর পাহাড়ি ও টিলা অঞ্চলে এ মাটি পেতে পারেন। এই মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে মুখে লাগাতে পারেন। ২০ মিনিট রেখে পানি নিয়ে ধুয়ে নিন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
ত্বকের মরা কোষ ও ছোপ ছোপ কালো দাগ দূর করতে সবুজ মাটি ব্যবহার করতে পারেন। এটি স্ক্রাবের কাজ দেবে। স্পাতেও এ মাটি ব্যবহার করা হয়। গোসলের আগে পুরো গায়ে এ মাটি নিয়ে হালকাভাবে মালিশ করে নিন। এর সঙ্গে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে নিলে আরও ভালো কাজে দেবে। তবে এ মাটি এভাবে মুখমণ্ডলে ব্যবহার না করাই ভালো। মুখে ব্যবহারের ক্ষেত্রে পেঁপে কিংবা আপেলের পেস্ট মিশিয়ে হালকা করে স্ক্রাব করা যেতে পারে। ২০ মিনিট হালকা মালিশের পর ধুয়ে নিন। সবুজ মাটি মূলত ফ্রান্সের মাটি। তবে আমাদের দেশের বঙ্গোপসাগরের নিচের মাটি এর বিকল্প হতে পারে। কখনো কক্সবাজার বেড়াতে গেলে সুবিধামতো সংগ্রহ করে আনতে পারেন।
ত্বককে কোমল ও উজ্জ্বল করতে ময়মনসিংহের পাহাড়ি লাল মাটি ব্যবহার করতে পারেন। পাহাড়ের একটু গভীর থেকে মাটি সংগ্রহ করা ভালো। এ লাল মাটি কেবল পানির সঙ্গে মিশিয়ে গায়ে মালিশ করতে পারেন। এতে ত্বক কোমল হয়।
চোখের নিচের কালো দাগ, ত্বকের বলিরেখা দূর করতে ব্যবহার করতে পারেন সাদা মাটি। এটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপযোগী। ব্রণের সমস্যা কমে যায় এ মাটির ব্যবহারে। পানি দিয়ে গুলিয়ে এ মাটি সরাসরি রূপচর্চার জন্য ব্যবহার করা যায়। এ মাটি আমাদের দেশের নয়। এটি পাওয়া যায় প্রসাধনীর দোকানে। বিশেষ করে চকবাজারে খোঁজ করলে এ মাটি সংগ্রহ করা যাবে।
আমাদের দেশে পুকুরের নিচে একধরনের কালো রঙের কাদা মাটি পাওয়া যায়। এ কাদা মাটি ত্বককে মসৃণ করে। গোসলের আগে সারা গায়ে মালিশ করে ধুয়ে নিতে পারেন।
(প্রথম আলো)
 

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ভাজা মাংসে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি
Previous Health Tips: অসাধারণ ১৯টি টিপস দেরী না করে দেখে নিন।

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')