home top banner

Health Tip

নেশাদ্রব্য সেবন
02 July,13
  Viewed#:   287

লক্ষণ ও উপসর্গ
১. চেহারায় পরিবর্তন আসা এবং/কিংবা আচরণে পরিবর্তন আসা যেটা সম্পর্ক এবং কার্যক্ষমতার প্রতি হুমকি স্বরূপ।
২. অল্পতেই বিরক্তি কিংবা হঠাৎ করে আচরণ এবং মেজাজের পরিবর্তন|
৩. অস্িহরতা, কখনও কখনও চরম অলসতা বা নিস্ক্রিয়তায় কাল যাপন।
৪. অস্বাভাবিকভাবে অনুপস্িহতি|
৫. অস্বাভাবিকভাবে টাকা পয়সার সমস্যা হওয়া|
৬. হঠাৎ করে কোন কিছু বিস্মৃত হওয়া বা স্মৃতি বিভ্রাট|
৭. নেশাদ্রব্যের প্রতি তীব্র তৃষäা, নেশাদ্রব্যের আসক্তি কাটিয়ে উঠতে অপারগতা, নেশা দ্রব্য ব্যবহারের বিষয়ে মিথ্যাচার, নেশাদ্রব্য অর্জন এবং ব্যবহারের চিন্তায় মানসিকভাবে বিকারগ্রস্ত থাকা।

কী করা উচিত
১. যদি আপনার মনে হয় যে আপনি নেশাদ্রব্যের আসক্তিতে আক্রান্ত এবং ছেড়ে দেয়ার চেষ্টা করেও সফল হন নি, বা পাড়ছেন না, সেক্ষেত্রে অনতিবিলম্বে কোন নেশার আসক্তি নিরাময় প্রকল্প কিংবা কোন বিশেষজ্ঞের শরণাপন্ন হন। মনে রাখবেন নেশা থেকে নিজে নিজেই মুক্ত হওয়া অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার।
২. যদি আপনি নিজের বা আপনার পরিবার বা বন্ধু-বান্ধবদের কারোর মধ্যে উপরে উল্লেখিত লক্ষণগুলোর কোন একটি দেখতে পান (বিশেষত যদি কোন উঠতি বাচ্চা কিংবা কিশোর কিশোরিদের মধ্যে এই সমস্যা দেখেন)।

কখন ডাক্তার দেখাবেন
১. যদি আপনি গর্ভবতী হন এবং আপনার নেশা দ্রব্য সেবনের অভ্যাস থেকে থাকে।
২. যদি কারোর (বিশেষত কোন উঠতি বাচ্চা কিংবা কিশোর কিশোরি) মধ্যে নেশাদ্রব্য সেবনের লক্ষণগুলো প্রকাশিত হয়।

কীভাবে প্রতিরোধ করবেন
নেশাদ্রব্যের আসক্তি থেকে নিজেকে সরিয়ে নিতে নিজের জীবন-যাপন পদ্ধতি এবং অভ্যাসে প্রচুর পরিবর্তন আনা প্রয়োজন। নেশাদ্রব্যের আসক্তি কতোটা তীব্র তার উপর নির্ভর করে এই আসক্তি থেকে মুক্তি পাওয়া (নেশা করা ছেড়ে দেবার বিভিন্ন প্রতিক্রিয়া) খুবই শক্ত এবং দুরুহ হয়ে উঠতে পারে, তারপরও, কিছু কিছু পদক্ষেপ আছে যেগুলো অনুসরণ করে আপনি নিজেকে নেশাদ্রব্যের গ্রাস থেকে রক্ষা করতে পারেন:
১. পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং কলিগ বা সহযোগীদের সাহায্য গ্রহণ করুন।
২. বর্তমান নেশা থেকে বাঁচার জন্যে নিজেকে অন্য কোন নেশা যেমন জুয়া খেলা, ধুমপান কিংবা অতিভোজন ইত্যাদির দিকে ঠেলে না দেবার বিষয়ে যত্নশীল হোন।
৩. আপনার খাবার দাবার যেন স্বাস্হকর হয় সেদিকে লক্ষ্য রাখুন এবং নিয়মিত শরীর চর্চার বিষয়ে যত্নশীল হোন। নিয়মিত শরীর চর্চার ফলে শরীর থেকে কিছু রাসায়নিক পদার্থ নির্গত হয় যেটা আপনাকে মানসিক ও দৈহিকভাবে ভালো বোধ দিতে সক্ষম।
৪. মনে রাখবেন, এক রাতেই নেশাদ্রব্যের আসক্তি থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। যদি নেশা করা ছেড়ে দেয়ার কারণে আপনার দেহে কোন অবাঞ্চিত সমস্যা তৈরি হয়, সেই অযুহাতে আবার নেশা করা শুরু করবেন না। ভালোভাবে মনে করুন এই অবাঞ্চিত সমস্যার মূল কারণ কি, এবং পরবর্তিতে সেই কারণ এড়িয়ে যাবার চেষ্টা করুন।
৫. যেসব জায়গায় গিয়ে আপনি নেশাদ্রব্য সেবন করতেন কিংবা ক্রয় করতেন, সেসব জায়গায় যাতায়াত বন্ধ করুন। যারা নেশাদ্রব্য সেবন করে না তাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করুন এবং যেসব বন্ধু বান্ধব নেশাদ্রব্য সেবন করে তাদের থেকে দূরে থাকুন।

সুত্রঃ- smile.com.bd

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: মুখের যত সমস্যা
Previous Health Tips: 101 Reasons to Become a Medical Doctor

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')