home top banner

Health Tip

স্মৃতিকে শাণিত রাখার ৫টি উপায়
26 August,13
View in English

আপনার জীবনাচরণ, খাদ্যাভ্যাস, দেহের ব্যবহার ইত্যাদি নানাবিষয় প্রভাব ফেলে আপনার স্মৃতির উপর।

প্রভাব বিস্তার করে আপনার স্বাস্থ্য আর ভাল-মন্দ, সুখ-সম্মৃদ্ধের উপরও। তবে ৫টি বিষয়ে আপনি

যত্নবান হলে আপনার দেহ যেমন থাকবে চাঙ্গা, মন থাকবে ফুরফুরে তেমনি স্মৃতি থাকবে শাণিত, অটুট।

রোজকার অবিরাম চাপে আপনি দিশেহারা! নির্ধারিত সময়সীমা আর গাঁদা গাঁদা কাজের চাপ আপনার

জীবনকে তছনছ করে দেয়, নিয়ম-কানুনের ব্যত্যায় ঘটায়, আপনার সামর্থ্যের হানি ঘটায়, সব কিছুকেমন

যেন ভুলিয়ে দেয়। কিন্তুসবচেয়ে যেটা বড় সমস্যা তা’ হল দুশ্চিন্তা বাড়িয়ে দেয়। যাতে আপনার স্মৃতিশক্তি

মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি স্ট্রেস বা চাপ নিয়ন্ত্রনে কোন কৌশলের আশ্রয় না

নেন, তাহলে স্মৃতিশক্তি এতটাই ক্ষতিগ্রস্ত হতে পারে যে সেখান থেকে পুনরুদ্ধার করা হয়তো কঠিন হয়ে

পড়বে। ডীপ ব্রেদিং বা গভীর শ্বাস-প্রশ্বাস, মেডিটেশন, যোগ ব্যায়াম, আর সব কিছুতে সচেতনভাবে

অংশগ্রহণ - আপনার মেমোরি বা স্মৃতিকে শাণিত রাখতে পারে।

২। অটুট রাখুন রাতের গভীর ঘুম

যারা দীর্ঘদিন যাবত রাতে ভাল ঘুমাতে পারেন না, তাদের ক্ষেত্রে আস্তে আস্তে ভুলে যাওয়ার প্রবনতা

বাড়তে থাকে। অন্যদিকে যাদের রাতে ভাল ঘুম হয় তাদের স্মৃতিশক্তি আরোপ্রখর হয়। ভাল ঘুম না

হওয়ার অন্যতম কারন ইনসোমনিয়া বা অনিদ্রা। সহজে ঘুমাতে না পারা কিংবা স্বল্পস্থায়ী ঘুম বা

অল্পতেই ঘুম ভেঙ্গে যাওয়া এর লক্ষণ। আজকাল ইনসোমনিয়ার চিকিৎসায় অনেক ধরনের ঔষধ ব্যবহার

করা হয়। এগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে মেমোরির আরো ক্ষতি হয়। এমনকি মস্তিষ্কের বিভিন্ন

কার্যক্রমেও ব্যাঘাত ঘটায়। সেজন্য প্রথমে চেষ্টা করা দরকার আপনার ঘুমানোর অভ্যাস পাল্টানোর,

যদি তাতে কোন অসংগতি থাকে। এতে যদি কাজ না হয় তখনি কেবল মেডিকেশনের আশ্রয় নেয়া যাতে পারে।

তবে প্রথম প্রথম খুব অল্প মাত্রায় এবং অল্পদিনের জন্য সেবন করতে পারেন। মেডিকেশন ছাড়া অভ্যাস

পালটানো, বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন, হালকা যোগ ব্যায়াম ইত্যাদির মাধ্যমে চেষ্টা করুন

আপনার ঘুমকে গভীর ঘুমে নিয়ে যাওয়ার।  

৩। ধুমপান করছেন? ছেড়ে দিন এখনই

হুম! বলা যত সহজ, ছাড়া তত সহজ নয়। তবে এটা সত্যি যে, আপনার ইচ্ছা শক্তি বেশি থাকলে অবশ্যই

সম্ভব। কারণ আপনার জানা উচিত যে, ধুমপান আপনার মেমোরি লসের অন্যতম কারন। যারা ধুমপান

করেন না তাদের তুলনায় ধুমপায়িদের দ্রুত মেমোরি সংক্রান্ত সমস্যা দেখা দেয়। যারা দিনে ২ প্যাকের

বেশি ধুমপান করেন, বিশেষ করে মধ্যবয়সি লোকেরা, তাদের বৃদ্ধ বয়সে ডেমেনসিয়া হওয়ার ঝুঁকি যারা

ধুমপান করেন না তাদের চেয়ে দ্বিগুন বেশি।

৪। এ্যালকোহল অভ্যস্ত? ছেড়ে দিন, নয়তো নিদেনপক্ষে যতটা সম্ভব কম পান করুন

অতিরিক্ত এ্যালকোহল পানে স্মৃতিভ্রষ্ট হওয়া এবং ডেমেনসিয়া’র ঝুঁকি বাড়ে। এ্যালকোহলে আসক্তরা

ক্ষনিক আগে সমাপ্ত হওয়া কাজগুলো ভুলে যান, হয়তো কোন তালিকা মনে করতে পারছেন না বা একটু

আগে কি ঘটেছিল মনে করতে পারছেন না ইত্যাদি। এ্যালকোহলের কারনের আরেক ধরনের স্মৃতিভ্রষ্ট

হওয়া দেখা দেয় যাকে বলা হয় ‘কোরাসাকফ’স সিনড্রোম’। দীর্ঘদিন এ্যালকোহল পানে মস্তিষ্কে

বিষক্রিয়ার সৃষ্টি হয়, যাতে মস্তিষ্কের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিন ‘বি১’ এর ঘাটতি দেখা দেয় – যা

হঠাৎ করে সম্পূর্ন বা আংশিকভাবে স্মৃতি বিলোপ ঘটাতে পারে, যাকে এ্যামনেসিয়া বলে। তবে প্রাথমিক

অবস্থায় ধরা পড়লে এবং এ্যালকোহল পান বন্ধ করলে কিছুটা হলেও স্মৃতিকে ফিরিয়ে আনা সম্ভব।

৫। মস্তিষ্ককে যেকোন আঘাত থেকে সুরক্ষা দিন

মেমোরি লসের অন্যতম প্রধান কারন মাথায় আঘাত পাওয়া। শুধুতা-ই নয় এতে ডেমেনসিয়া হওয়ার ঝুঁকি

অনেকগুন বেড়ে যায়। দ্রুত গতি কোন কাজ বা খেলাধুলা যেখানে শক্তি প্রয়োগ এবং দ্রুত গতি দুটোই

আছে, এমন সব ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে নামতে হবে। গাড়ী চালানো কিংবা গাড়ীতে চলার সময়

সীট বেল্ট বেধে নিন। কারন মস্তিষ্কের জখমের একটি অতি সাধারন কারন হল গাড়ী দূর্ঘটনা। সীট বেল্ট

এক্ষেত্রে মাথায় কোন গুরুতর আঘাত পাওয়া থেকে সুরক্ষা দিতে পারে। যারা সাইকেল, মটরসাইকেল চালান,

যারা স্কেটিং কিংবা স্কিইং করেন, তাদের অবশ্যই হেলমেট পড়ে নিতে হবে।

হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে হেলথ প্রায়র ২১।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: অ্যানিমিয়া ও প্রয়োজনীয় কিছুতথ্য
Previous Health Tips: Shaping mental health following emergencies

More in Health Tip

গরমে প্রশান্তি যোগাতে নানা স্বাদের ফালুদা

উৎসব বা যেকোনো অনুষ্ঠানে খাবারের আয়োজনে ফালুদা কম-বেশি সবারই পছন্দের তালিকায় অন্যতম। এই চরম গরমেও আপনার রসনার তৃপ্তি যোগাতে ঠান্ডা ঠান্ডা ফালুদা অতুলনীয়। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন নানা স্বাদের ফালুদা। কয়েকটি সুস্বাদু ফালুদার রেসিপি নিয়ে এবারের আয়োজন। সাধারণ ফালুদা উপকরণ : ঘন দুধ... See details

ঘামাচি থেকে রক্ষা পেতে

গরমকালের বিব্রতকর একটি রোগের নাম হচ্ছে ঘামাচি, এ রোগটি গরমকালেই হয়। শীত হলে আপনাআপনি ভালো হয়ে যায়। চিকি সাবিজ্ঞানের ভাষায় এ রোগটির নাম হলো মিলিয়ারিয়া। এটি একটি ঘর্মগ্রন্থির রোগ। ঘর্মগ্রন্থির পথ অতিরিক্ত আর্দ্রতা আর গরমে বন্ধ হয়ে এ রোগের সৃষ্টি করে। তবে অর্থনৈতিকভাবে সচ্ছলতা থাকলে এ... See details

প্রশ্ন: ছোট মাছ খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে?

উত্তর: ছোট মাছ ভিটামিন এ, সি ও ক্যালসিয়ামের এক দারুণ উৎস। কেবল চোখ কেন, দাঁত, হাড় বা দেহের অন্যান্য অংশের বৃদ্ধি ও ভালো থাকার জন্য এটি উপকারী। কিন্তু প্রচলিত ধারণা আছে, শিশুকালে ছোট মাছ খেলে চশমা লাগে না বা দৃষ্টিশক্তি বাড়ে—এই ধারণা ঠিক নয়। শিশুদের নানা কারণে চশমা লাগতে পারে, যার সঙ্গে... See details

NATURAL 24 DAYS MOLE REMOVAL !!

The only purpose of writing this article is to explain you different natural mole removal methods, which are being practiced nowadays. Here are a few treatment options, which you can apply in your daily life and get remarkable results. o Garlic is considered as an antibiotic because of... See details

নবজাতকের নাভি

নবজাতকের নাড়ি বা নাভি হল খুবই নাজুক একটি অঙ্গ। জন্মের এক থেকে তিন সপ্তাহের মাঝে এই নাভি শুকিয়ে ঝরে পড়ে। এই সময়ের মাঝে নবজাতকের নাভির দিকে সতর্ক দৃষ্টি রাখা উচিৎ। স্বাভাবিকভাবে নাভি ঝরে পড়লে এটি শিশুর দেহে খুবই সামান্য ক্ষত সৃষ্টি করে যা অতি অল্প সময়ের মাঝেই ভাল হয়ে যায়। নবজাতকের নাভি বা... See details

শিশুর ডায়াপার ব্যবহারে সতর্কতা জরুরি

শিশুদের প্রায়ই ডায়াপার-জনিত র‌্যাশ বা অ্যালার্জি, এমনকি প্রদাহ পর্যন্তহতে দেখা যায়। ডায়াপারে ঢাকা অংশটুকু কখনো লাল, ফোলা ফোলা বা দানাদার দেখা গেলে এবং সেখানে ছোঁয়া লাগলে ব্যথায় শিশু কেঁদে উঠলে বুঝতে হবে ডায়াপার র‌্যাশ হয়েছে। তবে এর সঙ্গে জ্বর, ফুসকুড়ি বা ফোসকা বা সাদা পুঁজ নির্গত হতে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')