home top banner

Health Tip

শিশুদের সামনে কথা বলার সময় সতর্কতা
24 June,13
View in English

হেলথপ্রায়র২১ ডেস্ক:

আপনি কি মনে করেন আপনার শিশু অবুঝ? বড়দের জরুরী কথার মানে সে বুঝতে পারছে না! শিশুরা যখন থেকে কথা বলতে শেখে তখন থেকেই সে কথাবার্তার মানে বুঝতে শেখা শুরু করে। অনেক সময় শিশুরা বড়দের আলাপচারিতা শুনে চিন্তিত এবং বিমর্ষ হয়ে পড়ে। এমনকি পূর্বের কোন ঘটনার মানে না বুঝে পরিবারের বাইরের কোন মানুষের সামনেঅপ্রীতিকর কোন কথাও বলে বসতে পারে।

শিশুদের সামনে আলোচনার সময় নিম্নের বিষয় গুলির ব্যাপারে সতর্কতা বজায় রাখুন

১) বাবা-মার মাঝে ঝগড়া - শিশুরা কখনোই যে বিষয়টি শুনতে চায় না তা হল তার বাবা- মার মধ্যকার ঝগড়া কলহ। বাবা- মার মাঝে ঝগড়া, অশালীন কথা শিশুকে মানসিক ভাবে বিপর্যস্ত করে তোলে। সাধারণত যেসব শিশুরা পারিবারিক কলহ, অশান্তির মাঝে বড় হয় তারাই পরবর্তী জীবনে বদরাগী এবং জেদি স্বভাবের হয়। স্বামী-স্ত্রীর মধ্যকার বিবাদ কখনোই সন্তানের সামনে আসা উচিত নয়। এইসব বিষয় আপনার সন্তানের অনুপস্থিতিতে আলোচনা করুন।

২) চাকরি এবং পারিবারিক সমস্যা - চাকরি এবং পরিবার দুটোকে একসাথে চালাতে অনেক সমস্যারই সৃষ্টি হতে পারে। আপনার স্ত্রী/স্বামীর সাথে পারিবারিক, আর্থিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলার সময় সতর্ক থাকুন। শিশুরা এই ধরণের বিষয় নিজের মত করে বোঝে - হয়তোবা প্রয়োজনের থেকে তারা অনেক বেশি ঘাবড়ে যায়। পারিবারিক অথবা আর্থিক সমস্যা যদি গুরুতর হয় তাহলে আপনার শিশুর সাথে আলোচনা করে তাকে তার মত করে বুঝিয়ে বলার চেষ্টা করুন।

৩) কুরুচিপূর্ণ কথাবার্তা -শিশুদের সুস্থ মানসিক বিকাশের ক্ষেত্রে কুরুচিপূর্ণ আলাপচারিতা একেবারেই কাম্য নয়। শিশুরা প্রতিনিয়ত শুনছে এবং শিখছে। কোন কুরুচিপূর্ণ কথা, গালিগালাজ ইত্যাদি তারা না বুঝেই ভাষায় ব্যবহার করা শুরু করে। তাই শিশুদের সামনে কুরুচিপূর্ণ যেকোনো কথা শব্দ উচ্চারণ থেকে বিরত থাকুন।

৪) সমালোচনামূলক আলোচনা - শিশুর সামনে তার শিক্ষক, তার বন্ধুর বাবা-মা অথবা আপনার শ্বশুরবাড়ির মানুষজনের ব্যাপারে সমালোচনামূলক আলোচনা থেকে বিরত থাকুন। এই ধরণের আলোচনা শিশুর মনে গভীর প্রভাব ফেলে। যেই মানুষটিকে সে হয়তোবা পছন্দ করত তার ব্যাপারে নেতিবাচক কথাবার্তা শিশুকে চিন্তিত; এমনকি মানসিকভাবেও বিপর্যস্ত করে তুলতে পারে।

৫) সন্তানদের নিয়ে অভিযোগ - অনেক বাবা মাই নিজেদের আলোচনার মাঝে শিশুর কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করেন অথবা সন্তানদের পেছনে খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। এইসব কথা বার্তায় শিশুরা লজ্জিত বোধ করে এবং নিজেদের দোষারোপ করে।মাঝে মাঝে শিশুরা বাবা মায়ের উপরও ক্ষুব্ধ হয়ে উঠে।

৬) দেশ, রাজনীতি এবং অপরাধ বিষয়ে আলোচনা -মনে রাখবেন, শিশুর কাছে তার পরিবার নিয়েই হল তার পৃথিবী। দেশ-বিশ্ব ইত্যাদি তার কাছে কম গুরুত্ত বহন করে। শিশুর সামনে দেশ, রাজনীতি, অপরাধ বিষয়ক আলোচনায় সচেতন হন। শিশুরা এইসব উত্তেজনামূলক খবরে আতঙ্কিত হয়ে পড়ে। যা আপনার কাছে হয়ত ছোটখাটো কোন আলোচনার বিষয় কিন্তু তাই হয়ত আপনার সন্তানকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। শিশুর বয়সের সাথে সাথে তাকে তার উপযোগী করে এই ধরণের বিষয়গুলি নিয়ে আলোচনা করুন।


তবে এও সত্য যে, আপনি সচেতন হওয়ার পরও, আপনার অজান্তে আপনার গোপনীয় অথবা জরুরী আলোচনা শিশু শুনে ফেলতে পারে। সেক্ষেত্রে শিশুর সাথে কঠিন আচরণ বা বকাঝকা না করে, তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন।

- শিশুকে বকাঝকা না করে তাকে জিজ্ঞেস করুন সে কি শুনেছে । তাকে বোঝান সে যদি সত্য স্বীকার করে তাহলে আপনি তাকে একটুও বকা দেবেন না।

-হয়তোবা কোন পারিবারিক কারণে আপনি আপনার স্বামী/স্ত্রীর সাথে জোরে কথা বলে ফেললেন বা কোন অপ্রীতিকর মন্তব্য করে বসলেন। সেসব ক্ষেত্রে আপনার সন্তানকে তার উপযোগী করে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলুন।

- মনে রাখবেন পারিবারিক কোন বড় বিষয় যেমন - চাকরি হারান, কারও অসুস্থতা ইত্যাদি আপনি বেশিদিন আপনার সন্তান থেকে গোপন রাখতে পারবেন না। তাই আপনার উচিৎ সন্তানকে এইসব ব্যাপারে মন খারাপ না করে ধৈর্য ধরা এবং মনোবল রাখার মত মানসিকতা গড়ে তোলার ব্যাপারে সহযোগিতা করা।

- শিশুর সামনে ফিসফিস করে বা ইশারায় কথা না বলে বরঞ্চ তাদের অনুপস্থিতিতে আলাপ করুন। বাবা মা কে এভাবে কথা বলতে দেখলে শিশুরা আরও কৌতূহলী হয়ে উঠে এবং তাদের মাঝে লুকিয়ে লুকিয়ে কথা শোনার প্রবণতা দেখা দেয়।

 

সূত্র -ইন্টারনেট

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 23 Ways To Communicate With A Non-Verbal Child
Previous Health Tips: Home Remedies for Nail Fungus

More in Health Tip

ত্বকের সৌন্দর্য বাড়াতে হবে

বছরের সব ঋতুতে, সব মাসেই কম-বেশি কোনো না কোনো ফল থাকেই। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে বা ত্বকচর্চায় ফলের জুড়ি নেই। ফল শুধু যে শরীরের পুষ্টি জোগায় তা নয়, এগুলো ব্যবহার ত্বকের জন্যও বেশ উপকারী। তাই সৌন্দর্য রক্ষায় ফলের ভূমিকা সর্বজন বিদিত। প্রতিদিন ফল খাওয়ার পাশাপাশি তা ত্বকের যত্নে ব্যবহার করুন।... See details

Prevention of Back Pain Methods

Back pain is a symptom, not a disease. Occurrence of back pain signals undue stress on your back or some underlying pathological disorder. Worsening of this pain can be avoided if it’s noted and attended to at an early stage. Some simple factors that cause back pain include stress,... See details

শীতের সকালে ঘুম ও অলসতা কাটানোর ১০ টি উপায়!

শীতকাল যে এসেই গেছে তা বোঝার জন্য থার্মোমিটার ব্যবহার করা লাগবে না, সকাল বেলার হিমশীতল বাতাসে একদণ্ড দাঁড়ালেই হয়! সকাল বেলাতেই শীতের দাপট বোঝা যায় সবচাইতে বেশি। আর শীত যত বাড়বে, সকাল বেলায় ঘুম থেকে ওঠা ততই মুশকিল হয়ে দাঁড়াবে। কিন্তু শীতকাল বলেই তো আর সারা সকাল বিছানায় পড়ে পড়ে ঘুমানো যায় না! ঘুম... See details

••আসুন আমরা সবাই এনার্জি ড্রিংক/সফট ড্রিংক বর্জন করি•

সম্প্রতি ফ্রান্সে ১৮ বছর বয়সী এক কিশোর বাস্কেটবল খেলার পর ৪ ক্যান রেড বুল (এনার্জি ড্রিংকস) খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে ফ্রান্স সরকার সেদেশে রেড বুলকে নিষিদ্ধ করে। ময়নাতদন্ত করে জানা যায়, কিশোরটির মৃত্যুর কারণ হচ্ছে উচ্চরক্তচাপের সঙ্গে এনার্জি ড্রিংকসের উচ্চমাত্রার ক্যাফেইন মিশে... See details

শরীরে পানিশূন্যতার কারণ ও করণীয়

গরমে শরীর বেশি ঘামতে থাকে আর ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় পানি ও লবণ৷ অতিরিক্ত পানি হারিয়ে কখনো কখনো শরীর হয়ে পড়তে পারে পানিশূন্য৷ প্রচণ্ড গরমে বৈরী আবহাওয়ায় কাজ করতে গেলেও এমন হতে পারে৷ এ প্রসঙ্গে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক খান আবুল কালাম আজাদ৷... See details

আম দুধের শরবত

সারা দিন রোজা রাখার পর এক গ্লাস ঠাণ্ডা পানীয় কতোটা স্বস্তিদায়ক তা এই গরমে বিশদ ব্যাখ্যা করে বলাই বাহুল্য। একটা ঠাণ্ডা পানীয়ের রেসিপি আজ আপনাদের দেখিয়ে দেব, যাকে আপনারা মিল্ক বা মাঙ্গো শেক বলতে পারেন। আমি বাংলায় বলবো, আম দুধের শরবত। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন এবং ইফতারিতে বাসায়... See details

healthprior21 (one stop 'Portal Hospital')