home top banner

News

চিকিৎসক-সংকটে সেবা পাচ্ছে না রোগীরা
17 January,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   16

 

 
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১টি পদে মাত্র ১০ জন কর্মরত আছেন। এ ছাড়া পাঁচজন চিকিৎসক প্রেষণে অন্যত্র কাজ করছেন। জরুরি চিকিৎসা কর্মকর্তা (ইএমও) ও অন্তর্বিভাগ চিকিৎসা কর্মকর্তাও (আইএমও) নেই। এ কারণে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।গত এক সপ্তাহে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টি চিকিৎসক পদের মধ্যে ১০ জন কর্মরত আছেন। গত বুধবার থেকে সাত দিনের ব্যবধানে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসুবিধা না পেয়ে অনেক রোগী ফিরে গেছে।কোলকোন্দ ইউনিয়নের কুঠিরপাড় গ্রামের রমেজা বেগম (৫০) শীতে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তিনি গত শনিবার চিকিৎসার জন্য হাসপাতালে এলে তাঁকে ভর্তি না করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই দিন উপজেলার সদর ইউনিয়নের ভুটকা গ্রামের আলী হোসেন (৫৫) পেটের পীড়ার চিকিৎসা নিতে এলে চিকিৎসকের অভাবে তাঁর চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন। গত বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের নবনিদাস গ্রামের বুলবুলি বেগম (৪০) ফাটা মাথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে কোনো চিকিৎসক না থাকায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই দুর্ভোগের কথা জানান কয়েকজন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, চিকিৎসক আবদুর রউফ গত বছরের ১৫ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার পরদিন এবং ২৯ সেপ্টেম্বর চিকিৎসক হিরম্বর কুমার ও আসাদুজ্জামান যোগদান করে ওই দিনই প্রেষণে রংপুর শহরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএসটি) চলে যান। এর আগে ৯ এপ্রিল মামুনুর রশিদ যোগদান করে পরদিন প্রেষণে রংপুর শহরের তাজহাটে বক্ষব্যাধি হাসপাতালে চলে যান। ফারজানা শারমিন ২০১০ সালের ১ ডিসেম্বর যোগদান করে পরের বছরের ৬ নভেম্বর বক্ষব্যাধি হাসপাতালে প্রেষণে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. জাকিউল ইসলাম জানান, এমনিতেই চিকিৎসক-সংকট। তার ওপর কয়েকজন চিকিৎসক প্রেষণে রয়েছেন। এ ছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আটটিতেই কোনো অবকাঠামো ও চিকিৎসক-কর্মচারী নেই। এ কারণে চিকিৎসাসেবা দিতে কিছুটা কষ্ট হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন রিয়াজুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের প্রেষণে চাকরি করার বিষয়টি আমাদের এখতিয়ারে নেই। এটি বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর দেখে থাকে।’
স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম প্রথম আলোকে জানান, যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনো চিকিৎসক নেই, সেগুলোর কাছের উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসকদের প্রেষণে কাজ করার অনুমতি দেওয়া হয়। এতে উপজেলা পর্যায়ে সাময়িক অসুবিধা হতে পারে।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: যত ধনী, তত অসুখী!
Previous Health News: An egg a day won’t increase your risk of heart disease

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')