home top banner

খবর

চিকিৎসকের নয়টি পদের ছয়টিই শূন্য, ভোগান্তি
২৯ ডিসেম্বর, ১২
 Posted By:   Healthprior21
  Viewed#:   11

চিকিৎসকসংকটে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে চিকিৎসকের নয়টি পদ থাকলেও কর্মরত আছে দুজন। দীর্ঘদিন ধরে গাইনি, মেডিসিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক নেই। তাই অনেক রোগী এখানে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এখানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), গাইনি, মেডিসিন, সার্জারি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ও চিকিৎসা কর্মকর্তার একটি করে পদ শূন্য। চিকিৎসা কর্মকর্তা ফারিয়া রশীদ ২০১০ সালের ৩ আগস্ট ও ডেন্টাল সার্জন রুমানা বেগম ২০০৬ সালের ২১ আগস্ট থেকে অনুপস্থিত আছেন। কর্মরত আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং একজন চিকিৎসা কর্মকর্তা। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বেশির ভাগ সময় দপ্তরের প্রশাসনিক কাজ ও সভা-সেমিনার নিয়ে ব্যস্ত থাকতে হয়।
চিকিৎসা কর্মকর্তা নাসরিন সুলতানা একা রোগীদের চাপ সামলাতে না পারায় ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের দুজন চিকিৎসককে এখানে প্রেষণে আনা হয়েছে। তাঁরা হলেন এলুয়ারি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মো. বিপ্লব বিশ্বাস ও চিন্তামন উপস্বাস্থ্যকেন্দ্রের রুমানা ইসলাম। তবে এই তিনজনও হাসপাতালে ভর্তি হওয়া এবং বহির্বিভাগের রোগীদের সঠিকভাবে চিকিৎসা দিতে পারছেন না।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শহীদুল ইসলাম বলেন, ৩১ শয্যার এ হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৩০০ রোগী চিকিৎসা নিতে আসেন। ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জের অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি চার মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। প্রতিমাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও যন্ত্র মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সরেজমিনে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, চিকিৎসকের অপেক্ষায় কয়েকজন রোগী বারান্দায় দাঁড়িয়ে আছেন। চিকিৎসক না পেয়ে রামভদ্রপুর গ্রামের মরিয়ম বেগম তাঁর সাত বছরের অসুস্থ শিশু কারমুলকে নিয়ে ফিরে যাচ্ছিলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর তিনি নিজেই তাঁর কক্ষে নিয়ে ওই শিশুকে চিকিৎসা দেন।
শ্বাসকষ্টে আক্রান্ত বাসুদেবপুর গ্রামের বৃদ্ধা জয়তুন নেছা (৬০) চিকিৎসা নিতে এসে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের ওপর শুয়ে চিৎকার করছিলেন। তাঁর স্বজনেরা অভিযোগ করে বলেন, ‘অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, একজন চিকিৎসকও নাই।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল হক বলেন, চিকিৎসকসংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিমাসে জানানো হচ্ছে। এখানে রোগীর প্রচণ্ড চাপ। বাধ্য হয়ে প্রেষণে নিয়ে আসা চিকিৎসক দিয়ে কোনো রকমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: ৫০ শয্যার হলেও ৩১ শয্যার জনবলও নেইprothom-alo
Previous Health News: অবশেষে মৃত্যু কেড়ে নিল তাঁকে

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')