home top banner

খবর

ভুল সবই ভুল
১৫ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   18

মডেল: দয়িতা

 

নানা মুনির নানা মত যেমন, তেমনি শরীর সুস্থ রাখা কিংবা ওজন কমানোর জন্য একেকজন একেক রকম পরামর্শ দিয়ে থাকেন। সাদা চোখে পরামর্শগুলো খুব সত্যি আর কাজের মনে হলেও কখনো কিন্তু উল্টোটাও হয়। নিচের চলতি কথাগুলো কতটা ভিত্তিহীন আসুন জেনে নিই এক নজরে। এ নিয়ে তথ্য দিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের পুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান আখতারুন নাহার।

চর্বি নেই এমন খাবার শরীরের জন্য ভালো
অনেকেই মনে করে চর্বিযুক্ত খাবার খাওয়া ছেড়ে দেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ। কিন্তু কিছু চর্বিযুক্ত খাবার খাওয়াটাও যে জরুরি। শরীরে শক্তি উৎপন্নের জন্য যেমন চর্বির প্রয়োজন তেমনি টিস্যু পুনর্গঠনের জন্যও দরকার চর্বির এবং শরীরে ভিটামিন এ, ডি, ই, ও কে-এর বাহন কিন্তু চর্বি। আখতারুন নাহার জানালেন, শরীর কর্মক্ষম রাখতে, শক্তি উৎপন্নে চর্বির দরকার আছে। তবে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার শরীরের জন্য ক্ষতিকর।

না খেয়ে থাকলে ওজন কমে
না খেয়ে থাকলে দ্রুত খানিকটা ওজন কমে ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে এটা বরং ওজন হ্রাসে বাধা দেয়। না খেয়ে থাকলে চর্বি কমার সঙ্গে সঙ্গে মাংসপেশি এবং টিস্যুর ক্ষতি হয়। একদমই না খেয়ে ওজন কমানোর চেষ্টা করাটা কোনো কাজের কথা না। এতে শরীরে পুষ্টি ঘাটতি দেখা দেয়।

নিরামিষভোজীরা শরীরে আকর্ষণীয় পেশি তৈরি করতে পারে না
সুগঠিত মাংসপেশি আছে এমন কেউ নিরামিষভোজী এটা তো অনেকে ভাবতেই পারেন না। কিন্তু সত্যি হলো পেশি বানাতে চাইলে মাছ-মাংস খেতে হবে এমনটা কিন্তু না। পেশি গঠনের জন্য প্রয়োজন প্রোটিনের। সেই প্রোটিন যেকোনো উৎস থেকে শরীর পেলেই হলো। আখতারুন নাহারও জোর দিয়ে বললেন, ‘নিরামিষভোজীদের স্বাস্থ্য ভালো না এমনটা অনেকেই ভাবেন। কিন্তু সত্যি হলো পেশি তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো যেকোনো উৎস থেকে পেলেই হলো। ডাল, দুধ, ঘি খেয়েই কিন্তু তারা মাছ-মাংসের অভাবটা পূরণ করে ফেলতে পারে।’

কম চর্বিযুক্ত খাবার ওজন হ্রাস করে
কম চর্বিযুক্ত খাবার খেয়ে ওজনটা বাগে আনা যাবে—এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। যা খাচ্ছেন তাতে চর্বির অংশ হয়তো কম থাকতে পারে। কিন্তু যদি ক্যালরির পরিমাণ বেশি থাকে তাহলে ওজন কমার বদলে বাড়বেই। এখানেও তাঁর একই কথা—কম চর্বিযুক্ত খাবার ওজন হ্রাস করতে পারে না। ওজন হ্রাসের জন্য সার্বিক খাবারে নজর দিতে হবে। অর্থাৎ কী ধরনের খাবার খাচ্ছি তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ক্যালরি হিসাব করে খাওয়া।

চর্বিযুক্ত খাবার খেলে দ্রুত ওজন বাড়ে
চর্বিযুক্ত খাবার খেলে খুব দ্রুত ওজন বাড়ার কোনো সুযোগ নেই। ওজন বাড়ার প্রক্রিয়াটি খুব ধীর একটা পদ্ধতি। খুব চর্বিযুক্ত খাবার খেলে ওজন অবশ্যই বাড়বে তবে আস্তে-ধীরে। যাঁরা বেশ রোগা-পাতলা, তাঁরা ওজন বাড়ানোর জন্য অনেক চর্বিযুক্ত খাবার খেতে চান। কিন্তু এ সম্পর্কে আখতারুন নাহার বললেন, ওজন বাড়ানোর জন্য শুধু চর্বিযুক্ত খাবার খেলে তো হবে না। ক্যালরিযুক্ত খাবারগুলোও খেতে হবে। শুধু চর্বিযুক্ত খাবার শরীরে রোগ ডেকে আনে।

বেশি রাতে খাবার খেলে মুটিয়ে যাওয়ার ভয় থাকে
বেশি রাতে খাবার খেলে মুটিয়ে যেতে হবে এমনটা কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া যায়নি। নিজেই নিয়ম করে খেতে হবে ঠিক সময়। পুষ্টিবিদ এ সম্পর্কে বললেন, রাত কিংবা দিনে খেয়ে উঠেই ঘুমিয়ে পড়লে মুটিয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। বেশি রাতে খেতে পারেন কিন্তু খেয়ে উঠেই ঘুমিয়ে যাওয়া নয়। খাওয়ার পর সামান্য হাঁটাচলা করতে হবে।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: New Eye Test May Help Predict Risk of Glaucoma
Previous Health News: স্বাস্থ্যসেবার মান বাড়ান, দুর্নীতি কমান

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')